রাসায়নিক সিরাম নয়, অ্যালোভেরাতেই পান ঝলমলে চুল! ঘরেই তৈরি করুন হেয়ার মাস্ক

চুলের পরিচর্যায় আমরা বিভিন্ন পদ্ধতি অনুসরণ করি। রাসায়নিক দ্রব্য এড়িয়ে ঘরোয়া উপায়ে চুলের যত্ন নেওয়া অনেকেরই পছন্দ। তবে চুলে সুন্দর সাইন বা ঔজ্জ্বল্য আনার জন্য অনেকেই বাজারের বিভিন্ন সিরাম ব্যবহার করে থাকেন। কিন্তু রাসায়নিক মিশ্রিত সিরাম চুলের ক্ষতি করতে পারে। পার্লারে গিয়েও অনেকে চুলের ঔজ্জ্বল্য ফেরানোর জন্য ট্রিটমেন্ট করান। তবে জানেন কি, ঘরোয়া পদ্ধতিতেই আপনি আপনার চুলকে ঝলমলে করে তুলতে পারেন? এক্ষেত্রে অ্যালোভেরা হতে পারে আপনার সেরা বন্ধু। অ্যালোভেরার তৈরি একটি বিশেষ হেয়ার মাস্ক ব্যবহার করলেই আপনার চুল হয়ে উঠবে উজ্জ্বল ও প্রাণবন্ত। আসুন, জেনে নেওয়া যাক কীভাবে এই মাস্ক তৈরি করবেন:
এই মাস্কটি তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে অ্যালোভেরা এবং টক দই। অ্যালোভেরা চুলে প্রোটিন ও ভিটামিন যোগাবে এবং টক দই হাইড্রেটিং এনজাইম সমৃদ্ধ হওয়ায় মাথার ত্বক ও চুলে পুষ্টি যোগাতে সাহায্য করবে। এই প্যাকটি চুলে প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে, ফলে চুলের গোড়া হয় মজবুত।
মাস্ক তৈরির পদ্ধতি:
১. প্রথমে একটি তাজা অ্যালোভেরা পাতা নিন এবং তার উপরের সবুজ খোসা ছাড়িয়ে ভেতরের স্বচ্ছ জেল বের করে নিন। আপনার চুলের দৈর্ঘ্যের উপর নির্ভর করে ৩ টেবিল চামচ অ্যালোভেরা জেল হলেই যথেষ্ট। যদি হাতের কাছে তাজা অ্যালোভেরা না থাকে, তাহলে বাজারে বিক্রি হওয়া যেকোনো ভালো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ৩ চামচ নিতে পারেন।
২. একটি পরিষ্কার পাত্রে ৩ চামচ অ্যালোভেরা জেল নিন।
3. এর সাথে ৩ চামচ টক দই মেশান।
4. অতিরিক্ত পুষ্টি ও মসৃণতার জন্য ১ চামচ নারকেল তেল যোগ করুন।
5. চুলের ঔজ্জ্বল্য বাড়াতে ১ চা চামচ মধু মিশিয়ে নিন।
6. এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। আপনার চুলের জেল তৈরি।
ব্যবহারের নিয়ম:
১. তৈরি করা জেলটি আপনার পরিষ্কার চুলে ৫ থেকে ১০ মিনিট ধরে ভালোভাবে ম্যাসাজ করুন। চুলের গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত লাগান।
2. এরপর প্রায় ৩০ মিনিট এই মাস্ক চুলে রেখে দিন।
3. সময় হয়ে গেলে হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন।
4. সবশেষে সালফেটমুক্ত কোনো শ্যাম্পু দিয়ে আপনার চুল শ্যাম্পু করুন।
প্রথমবার ব্যবহারের পরেই আপনি আপনার চুলে সিল্কি ও নরম ভাব অনুভব করবেন। চুলের এই উজ্জ্বলতা আপনার চেহারায় আনবে এক নতুন পরিবর্তন। তাই বাজারের রাসায়নিক সিরামের উপর নির্ভর না করে, আজই ঘরে তৈরি করে ফেলুন এই সম্পূর্ণ রাসায়নিক মুক্ত অ্যালোভেরা হেয়ার প্যাক এবং পান ঝলমলে সুন্দর চুল।