রান্না ও চুলের পর এবার ত্বকের যত্নে সরিষার তেল! ব্রণের দাগ, ইনফেকশন দূর করতে জানুন ৩টি আয়ুর্বেদিক ব্যবহার!

সরিষার তেল রান্না বা চুলের যত্নে অত্যন্ত জনপ্রিয় হলেও, ত্বকের যত্নে এর ব্যবহার তেমনটা প্রচলিত নয়। তবে ভীষণ উপকারী এই প্রাকৃতিক তেলে থাকা ভিটামিন-বি কমপ্লেক্স, ভিটামিন-এ, ভিটামিন-ই, ক্যালসিয়াম, প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ত্বকের জন্য চমৎকার কাজ করে। এর অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল ধর্ম ত্বকের বিভিন্ন সমস্যা নিরাময়ে অত্যন্ত কার্যকর।
ত্বকের যত্নে সরিষার তেলের ৩টি ব্যবহারিক প্রয়োগ:
১. ত্বকের ইনফেকশন দূর করতে স্ক্রাব: ত্বকের যেকোনো ধরণের ইনফেকশনজনিত সমস্যায় এই স্ক্রাবটি দ্রুত কাজ করে।
উপাদান: এক চা চামচ হলুদ গুঁড়া, ১-২টি জাফরান, এক চা চামচ চন্দন গুঁড়া, এক চা চামচ বেসন ও দুই চা চামচ সরিষার তেল।
পদ্ধতি: সকল উপাদান একসাথে মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। স্ক্রাবটি আক্রান্ত স্থানে হালকাভাবে ম্যাসাজ করে মিনিট দশেক রেখে দিন। এরপর কুসুম গরম জলে ধুয়ে নিতে হবে।
ব্যবহার: সপ্তাহে ২-৩ বার স্ক্রাবটির ব্যবহারে ইনফেকশনের সমস্যা কমবে এবং ত্বক দ্রুত সুস্থ হয়ে উঠবে।
২. ত্বকের দাগ দূর করতে ফেস প্যাক: এই প্যাকটি ত্বকের দাগ দূর করতে সাহায্য করে।
উপাদান: এক টেবিল চামচ বেসন, দুই টেবিল চামচ সরিষার তেল, এক চা চামচ লেবুর রস ও দুই টেবিল চামচ দই।
পদ্ধতি: সকল উপাদান ভালোভাবে মেশানোর পর মিশ্রণটি মুখ ও গলার ত্বকে সমানভাবে ম্যাসাজ করুন। পনের মিনিট অপেক্ষা করার পর মুখ ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
৩. ব্রণের সমস্যায় সরিষার তেল: সরিষার তেলে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড জেদি ব্রণ ও অ্যাকনের সমস্যা কমায়।
পদ্ধতি: এক কাপ নারকেল তেলের ভেতর এক চা চামচ সরিষা তেলের বীজ ফুটিয়ে এরপর তেলটি ছেঁকে নিন।
ব্যবহার: এই তেলটি ব্রণ আক্রান্ত স্থানে লাগিয়ে সারারাত রেখে দিতে হবে। পরদিন সকালে হালকা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।