রাত জেগে মোবাইল ব্যবহার: চোখ, ঘুম ও স্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব!

অনেকেই রাত জেগে মোবাইল ঘাঁটাঘাঁটি করেন। এতে চোখে নানা ধরনের সমস্যা হতে পারে। চিকিৎসকদের মতে, রাতে শুয়ে স্মার্ট ফোনের অতিরিক্ত ব্যবহার চোখের নানা সমস্যা তৈরি করে। ফোন থেকে নির্গত নীল রশ্মি মস্তিষ্কের কাজে বাধা দেয় এবং রাতের ঘুম ব্যাহত করে। এছাড়া চোখে রক্ত সঞ্চালনও ব্যাহত হয়।

অনেকেই মোবাইলে পড়তে পছন্দ করেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এর চেয়ে বই পড়া অনেক বেশি উপকারী। কারণ এক পাতা ই-বুক পড়তে যে সময় লাগে, বইয়ের পাতায় চোখ বুলালে তার চেয়ে অনেক সময় কম লাগে। সেই সঙ্গে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কাও কম থাকে। মোবাইলের ছোট ফন্ট এবং স্ক্রিনের আলো চোখের উপর বাড়তি চাপ ফেলে।

রাত জেগে দীর্ঘসময় মোবাইল দেখলে অনেকেরই ক্ষুধা অনুভূত হয়। বেশি রাতে খাবার খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, কারণ রাতে শরীর খাবার হজম করতে ততটা সক্ষম থাকে না।

চিকিৎসকদের মতে, ঘুমাতে যাওয়ার অন্তত দু’ঘণ্টা আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করা ঠিক নয়। এতে ঘুমের ব্যাঘাত হয়। আর ঘুম ভালো না হলে শরীরে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়, বিশেষ করে বিপাকে সমস্যা দেখা দেয়। তখন ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়তে পারে।

এছাড়া রাতে ভালোভাবে ঘুম না হলে সারাদিন ক্লান্ত লাগে। এতে দৈনন্দিন কাজকর্মও ব্যাহত হয় এবং কর্মক্ষমতা কমে যায়। দীর্ঘমেয়াদী ঘুমের অভাব মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy