রাতের খাবার কখন খাচ্ছেন? শরীরের ভাল-মন্দ নির্ভর করছে তার উপরেই!

রাতের খাবার রাতে খাওয়াটাই স্বাভাবিক। তবে কখন খাচ্ছেন, সেই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ, খাবার শুধু খেলেই শরীর সুস্থ থাকে না, তা সঠিক সময়ে গ্রহণ করাটাও জরুরি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রাতের খাবার খাওয়ার সঠিক সময়ের উপরেই নির্ভর করে আপনার শরীরের ভালো-মন্দ।
কখন খাবেন রাতের খাবার?
বিশেষজ্ঞদের মতে, রাতের খাবার ঘুমাতে যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগে সেরে ফেলা উচিত। এর কারণ হিসেবে তাঁরা জানাচ্ছেন, ভরপেট খেয়েই সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে হজমের সমস্যা হতে পারে। তাই রাতের খাবার শেষ করার পর কিছুক্ষণ হাঁটাচলা করা বা হালকা কাজকর্ম করা স্বাস্থ্যের জন্য ভালো। এতে খাবার হজম হতে সুবিধা হয় এবং ঘুমও তাড়াতাড়ি আসে।
দেরিতে রাতের খাবার খেলে যেসব সমস্যা হতে পারে:
বদহজম: খুব বেশি রাতে খাবার খেলে অনেক সময়ই তা হজম হতে সমস্যা হয়। কোন খাবারে কার সমস্যা হবে, তা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। তাই রাতের খাবার খাওয়ার পর পেটকে কিছুটা সময় দেওয়া উচিত হজমের জন্য। দেরিতে খেলে বদহজম, পেট ফাঁপা এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে, যা রাতের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। এর ফলে শরীর আরও ক্লান্ত হয়ে পড়ে।
বিভিন্ন শারীরিক অসুস্থতা: অতিরিক্ত রাতে খাবার খেলে ঢেকুর ওঠা, বুক জ্বালা করা, এমনকি মাথাব্যথা ও ফুসফুসে প্রদাহের মতো সমস্যাও দেখা দিতে পারে। কিছু গবেষণায় এমনও ধারণা করা হয় যে, যারা নিয়মিত রাত ১১টার পরে খাবার খান, তাঁদের খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে।
সুতরাং, সুস্থ থাকতে এবং হজমের সমস্যা এড়াতে রাতের খাবার সঠিক সময়ে গ্রহণ করা অত্যন্ত জরুরি। তাই চেষ্টা করুন ঘুমাতে যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার শেষ করতে এবং একটি স্বাস্থ্যকর জীবনযাপন করতে।