মানসিক বা স্ট্রেসের চাপে ত্বকের ৫ ক্ষতি হতে পারে, জানালো বিশেষজ্ঞরা

আপনার খাওয়া দাওয়া আর রূপচর্চা সবই নিয়ম মাফিকই চলছে। তারপরও জৌলুস হারাচ্ছে ত্বক। এ নিয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না?
আসলে কাজের চাপ ও বাড়িতে চাপ সব মিলিয়ে আপনি বেশ কিছুদিন ধরে স্ট্রেস বা মানসিক চাপে ভুগছেন। যার প্রভাব পড়েছে ত্বকে। শরীর তো আর মনের বাইরের কিছু নয়, ভালো থাকতে হলে যে একসঙ্গে দুটোকেই ভালো রাখতে হয়।
আর এই চাপ স্থায়ী হলে মারাত্মক ক্ষতি হতে পারে আমাদের ত্বকের। জেনে নিন কী ভাবে, মানসিক বা স্ট্রেসের চাপের কারণে নষ্ট হয়ে যেতে পারে আমাদের ত্বক।
(১) যদি আপনার ত্বকে সোরিয়াসিস বা একজিমার মতো সমস্যা থেকে থাকে তা স্ট্রেসের প্রভাবে আরও বেড়ে যায়। ফলে ত্বকের অবস্থা খারাপ হতে থাকে।
(২) অতিরিক্ত স্ট্রেসের ফলে ত্বকে অ্যান্ড্রোজেন হরমোন ক্ষরণ হয়। যার ফলে তৈলাক্ত ত্বক আরও তৈলাক্ত হয়ে ওঠে।
(৩) অতিরিক্ত মানসিক চাপের ফলে মুখের চারপাশ ও চোখের কোলে বলিরেখা ফুটে ওঠে।
(৪) অতিরিক্ত স্ট্রেসের ফলে ত্বক শুষ্কও হয়ে যেতে পারে। কর্টিসল হরমোন ত্বককে হিহাইড্রেটেড করে দেয়। ফলে ত্বক অতিরিক্ত শুষ্ক ও অনুজ্জ্বল দেখায়।
(৫) অতিরিক্ত স্ট্রেস হলে ত্বকের বিভিন্ন গ্রন্থি উত্তেজিত হয়ে ওঠে। যার ফলে বিভিন্ন রাসায়নিকের ক্ষরণ হয় ও ত্বকে চুলকানি, প্রদাহ হয়।