ভুঁড়ি কমাতে পেঁয়াজ! জানুন কিভাবে ব্যবহার করবেন

অতিরিক্ত চর্বি জমার কারণে খুব সহজেই পেট বড় হয়ে যায়। এটি একদিকে যেমন শরীরের সৌন্দর্য কমায়, তেমনই বিভিন্ন রোগের ঝুঁকিও বাড়ায়। শরীরের অন্যান্য অংশের চর্বি কমানো গেলেও পেটের মেদ সহজে গলতে চায় না। তবে স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে মেদ-ভুঁড়ি অনেকটাই কমানো সম্ভব। তেমনই ওজন কমানোর একটি প্রাকৃতিক উপাদান হলো পেঁয়াজ। প্রায় প্রতিটি রান্নাঘরেই এই উপাদানটি পাওয়া যায়। তবে ভুঁড়ি কমাতে পেঁয়াজের উপকারিতার কথা অনেকেরই অজানা।
এক কাপ (১৬০ গ্রাম) পেঁয়াজে রয়েছে ৬৪ ক্যালোরি, ১৫ গ্রাম কার্বোহাইড্রেট, ০.১৬ গ্রাম চর্বি, ২.৭ গ্রাম ফাইবার, ১.৭৬ গ্রাম প্রোটিন এবং ৬.৭৮ গ্রাম চিনি। এছাড়াও এতে ভিটামিন সি, দৈনিক চাহিদার ১২ শতাংশ বি ৬ ও ম্যাঙ্গানিজ বিদ্যমান। (সূত্র: ইউএসডিএ)
পাশাপাশি, পেঁয়াজে ক্যালসিয়াম, আয়রন, ফোলেট, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাসিয়াম, কার্মিনেটিভ, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট কোয়ারসেটিন ও সালফারের মতো উপাদানও পাওয়া যায়। এতে থাকা বিভিন্ন পুষ্টিগুণের পাশাপাশি ফাইটোকেমিকেল মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। পেঁয়াজ হজমশক্তি বাড়াতে বিশেষভাবে সহায়ক।
শুধু তাই নয়, গলা ব্যথা, সর্দি-কাশি, জ্বর, অ্যালার্জি বা সামান্য গা ব্যথায়ও পেঁয়াজ দারুণ কাজ করে। এমনকি অনেক রোগের ওষুধ হিসেবেও এটি ব্যবহৃত হয়। চলুন জেনে নেওয়া যাক ওজন কমাতে কীভাবে পেঁয়াজ ব্যবহার করবেন:
পেঁয়াজের রস:
১. এক কাপ জল ফুটিয়ে নিন।
২. জল সামান্য ঠান্ডা করে ব্লেন্ডারে ঢালুন।
৩. একটি পেঁয়াজ ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে যোগ করুন।
৪. ভালোভাবে ব্লেন্ড করে নিন।
৫. এই মিশ্রণের সঙ্গে আরও ২ কাপ জল মিশিয়ে একটি বোতলে ভরে রাখুন।
৬. প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এবং শরীরচর্চা করার আগে এই পেঁয়াজের রস নিয়মিত পান করুন।
পেঁয়াজের স্যুপ:
উপকরণ:
পেঁয়াজ ৬টি (কুচি করা)
টমেটো কুচি ৩টি
বাঁধাকপি কুচি ১ কাপ
ভেজিটেবিল বা চিকেন স্টক ৪ কাপ
রসুন কুচি ২ কোয়া
গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
অলিভ অয়েল ২ চা চামচ
লবণ স্বাদমতো
পদ্ধতি:
১. প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে মিহি করে কুচিয়ে নিন।
২. একটি পাত্রে অলিভ অয়েল গরম করে রসুন ভেজে নিন।
৩. এরপর পেঁয়াজ এবং বাকি সবজিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।
4. এবার স্টক ঢেলে লবণ ও গোলমরিচ মিশিয়ে দিন।
5. ১৫ মিনিট ধরে রান্না করুন।
6. ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু পেঁয়াজের স্যুপ। নিয়মিত এই স্যুপ পান করলে আপনার ওজন দ্রুত কমতে শুরু করবে।
পেঁয়াজ কেবল একটি সাধারণ সবজি নয়, এটি ওজন কমানোর ক্ষেত্রেও একটি শক্তিশালী প্রাকৃতিক উপাদান হতে পারে। তাই আপনার ডায়েটে পেঁয়াজ যোগ করে মেদ-ভুঁড়ি কমানোর এই সহজ উপায়টি কাজে লাগান।