বাস্তু দোষ দূর করে রাতারাতি ভাগ্য বদলায় সাত ঘোড়ার ছবি? জানুন আসল নিয়ম
September 13, 2026

বাস্তুশাস্ত্র মতে, ঘরে বা কর্মক্ষেত্রে দৌড়নোররত সাতটি ঘোড়ার ছবি বা পেইন্টিং লাগনো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি সৌভাগ্য, সমৃদ্ধি এবং সাফল্যের প্রতীক। তবে এই ছবি লাগানোর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি, অন্যথায় উপকারের পরিবর্তে ক্ষতির আশঙ্কা থেকেই যায়।
বাস্তু বিশেষজ্ঞদের মতে, ঘোড়ার ছবি সবসময় বসার ঘরের দক্ষিণ দিকে রাখা উচিত, যা খ্যাতি ও সামাজিক সম্মান বৃদ্ধি করে। তবে খেয়াল রাখতে হবে, ঘোড়াগুলির মুখ যেন ঘরের ভেতরে প্রবেশ করার দিকে থাকে, বাইরের দিকে নয়। শোবার ঘর বা বাথরুমের কাছাকাছি এই ছবি কখনোই টাঙানো উচিত নয়। সঠিক নিয়ম মেনে এই প্রতিকৃতি স্থাপন করলে জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ তরান্বিত হয় এবং উন্নতির পথ প্রশস্ত হয়।