প্রেম নাকি মোহ? বুঝবেন কীভাবে?

অনেকেই আছেন মোহকে ভালোবাসা ভেবে ভুল করেন। কাউকে পছন্দ হলেই মনে করেন এই বুঝি ভালোবাসা। কিন্তু তাৎক্ষণিক ভালো লাগাটাই ভালোবাসা নয়। কোনটা ভালোবাসা আর কোনটা মোহ, তা বুঝবার কয়েকটি উপায় নিচে দেওয়া হলো:
১. জন্ম ও স্থায়িত্ব:
তাৎক্ষণিক ভালো লাগা থেকে মোহের জন্ম হয়, যা খুব কম সময় স্থায়ী হয়। অন্যদিকে ভালোবাসা ধীরে ধীরে জন্ম নেয় এবং এর অনুভূতি কখনও শেষ হয় না।
২. অনুভূতি ও আকর্ষণ:
মোহের সঙ্গে শরীরের একটা আকর্ষণ থাকে। ভালোবাসার অনুভূতি হয় হৃদয়ের গভীর থেকে। মোহ তীব্র হলেও এর স্থায়িত্ব খুব কম। ভালোবাসার অনুভূতি কখনও শেষ হয় না।
৩. মানসিক প্রভাব:
মোহের কারণে মানুষ কারো প্রতি অযৌক্তিক কিংবা পাগলের মতো আচরণ করে। ভালোবাসা মনকে শান্ত করে, নিয়ন্ত্রণাধীন রাখে। মোহ আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না।
৪. উদ্দেশ্য ও স্বার্থপরতা:
মোহের সঙ্গে কোনো উদ্দেশ্য জড়িত থাকে এবং তা মানুষকে হিংসাপরায়ণ ও আসক্ত করে তোলে। মোহ স্বার্থপর বানায়। ভালোবাসার কোনো উদ্দেশ্য থাকে না এবং তা অন্যকে বুঝতে সাহায্য করে, বিশ্বাস তৈরি করে। ভালোবাসা দয়ালু করে।
৫. সম্পর্ক ও পরিণতি:
মোহ মানুষকে সংকীর্ণ করে এবং আধিপত্যপ্রবণ করে তোলে, এমনকি শত্রুতাও তৈরি করতে পারে। এটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে এবং কিছু পাওয়ার আশা নিয়ে জন্মায়, যা একজনকে ধ্বংস করে। অন্যদিকে ভালোবাসা গভীরতা বাড়ায়, মানুষকে মহান করে তোলে এবং ক্ষমা করে দেয়। ভালোবাসার কোনো সময়সীমা নেই এবং বন্ধুত্বের মধ্য দিয়ে এর তৈরি হয়, যা একজনকে পরিপূর্ণ হতে সাহায্য করে।
প্রেম এবং মোহ একে অপরের থেকে অনেকটাই আলাদা। এই পার্থক্যগুলো বুঝতে পারলে সত্যিকারের ভালোবাসাকে চিনে নেওয়া সহজ হবে।