পার্লার বা দামি কসমেটিক্স নয়, ঘরোয়া উপাদানেই ফিরে পান ত্বকের হারানো ঔজ্জ্বল্য

রোদ্রে পোড়া ভাব কিংবা সঠিক যত্নের অভাবে ত্বক তার স্বাভাবিক ঔজ্জ্বল্য হারাতে পারে। ত্বকের এই কালচে ভাব দূর করতে অনেকেই পার্লারে ছুটে যান বা দামী প্রসাধনী ব্যবহার করেন। তবে জানেন কি, রান্নাঘরের সাধারণ কিছু উপকরণ ব্যবহার করেই আপনি পেতে পারেন সুন্দর ও উজ্জ্বল ত্বক?
রূপচর্চা বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে স্বল্প খরচে ত্বক উজ্জ্বল করার কয়েকটি পরীক্ষিত পদ্ধতি এখানে আলোচনা করা হলো:
চামচের ব্যবহার: চামচ শুধু খাওয়ার জন্যই নয়, চোখের ফোলাভাব কমাতেও দারুণ কাজ করে। তিন-চারটি চামচ ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেফ্রিজারেটরে রেখে দিন। চামচ ঠান্ডা হয়ে গেলে চোখের নিচের ফোলা অংশে ধরুন। একটি চামচের ঠান্ডা ভাব চলে গেলে আরেকটি ঠান্ডা চামচ একইভাবে ব্যবহার করুন। যতক্ষণ না ভালো ফল পাচ্ছেন, এই পদ্ধতি চালিয়ে যান।
ওয়াক্স: ব্যস্ততা বা জায়গার অভাবে অনেক সময় মুখের অবাঞ্ছিত লোম তোলা সম্ভব হয় না। তবে মাত্র ৩০ মিনিট সময় ব্যয় করেই এই সমস্যার সমাধান করা যেতে পারে। দুই চা চামচ চিনি, এক চা চামচ মধু ও এক চা চামচ জল ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে নিন। মুখের লোমযুক্ত স্থানে মিশ্রণটি লাগিয়ে তার উপরে ওয়াক্স স্ট্রিপ লাগিয়ে লোমের বিপরীত দিকে টানুন। এটি কেবল অবাঞ্ছিত লোমই দূর করবে না, পাশাপাশি ত্বককে এক্সফোলিয়েট করবে এবং ত্বক আরও কোমল হবে।
টুথপেস্ট: মুখে ব্রণ দেখা দিলে তা একেবারেই চাপাচাপি করবেন না। বরং ব্রণের উপর সামান্য টুথপেস্ট লাগিয়ে রাখুন। টুথপেস্ট ব্রণ এবং ব্রণের অন্যান্য দাগ দূর করতে সাহায্য করে।
স্ক্রাব করা: সুন্দর ও কোমল ঠোঁট পাওয়া খুব কঠিন কিছু নয়। এর জন্য অনেক মেকআপ ব্যবহারেরও প্রয়োজন নেই। এক্ষেত্রে দারচিনির তেল ও চিনি মিশিয়ে একটি চমৎকার স্ক্রাবার তৈরি করা যায়। এটি ঠোঁটের মৃত কোষ দূর করার পাশাপাশি ঠোঁট ফাটা বন্ধ করতেও সহায়ক। দারচিনির তেল ঠোঁটকে মসৃণ ও আর্দ্র রাখতে সাহায্য করে।
ঝলমলে দাঁত: দাঁতের হারানো ঔজ্জ্বল্য ফেরাতে আর বেশি খরচ করার প্রয়োজন নেই। আপনার রান্নাঘরে থাকা বেকিং সোডাই যথেষ্ট। ব্রাশ ভিজিয়ে সামান্য বেকিং সোডা নিয়ে সাধারণভাবে দাঁত মাজুন। নিয়মিত ব্যবহারে আপনার দাঁত সাদা ও উজ্জ্বল হয়ে উঠবে।
সুতরাং, ত্বক ও দাঁতের উজ্জ্বলতা বাড়াতে আর পার্লার বা দামি প্রসাধনীর পেছনে অর্থ খরচ করার প্রয়োজন নেই। রান্নাঘরের এই সহজলভ্য উপাদানগুলি ব্যবহার করেই আপনি পেতে পারেন সুন্দর ও আকর্ষণীয় ত্বক ও দাঁত।