দুধে অ্যালার্জি থাকলেও নিশ্চিন্তে খেতে পারবেন ঘি! কেন ঘি ল্যাকটোজ ও কেসিনমুক্ত—জানুন আয়ুর্বেদিক রহস্য!

আধুনিক সময়ে ঘি খাওয়ার প্রচলন একেবারেই উঠে গেলেও, বিভিন্ন ধরণের তেল ও মাখনের চাইতে দুগ্ধজাত খাদ্য উপাদান ঘি-তে হাজার গুণ বেশি উপকারিতা রয়েছে। প্রাচীন ভারতীয় আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্র মতে, বিশুদ্ধ ঘিতে রয়েছে নানান ধরণের মেডিসিনাল ও পর্যাপ্ত পুষ্টি উপাদান। তেলের পরিবর্তে ঘি খাওয়ার ৫টি কারণ নিচে তুলে ধরা হলো:

১. ঘি তে নেই ল্যাকটোজ (Lactose):

  • উপকারিতা: যাদের ল্যাকটোজ ইনটলারেন্সির সমস্যা রয়েছে (দুগ্ধজাত খাবার হজমে সমস্যা হয়), তারাও নিশ্চিন্তে ঘি খেতে পারবেন।

  • কারণ: ঘি দুধ থেকে তৈরি হলেও ঘি তৈরির প্রক্রিয়ায়, ঘি থেকে ল্যাকটোজ বাদ দেওয়া হয় এবং দুধের বিশুদ্ধ মাখনের তেল থেকে ঘি তৈরি করা হয়। ফলে ঘি হজমে কোনো সমস্যা হয় না।

২. ঘি সম্পূর্ণ কেসিনমুক্ত উপাদান:

  • কেসিন (Casein): দুধের এই প্রোটিন উপাদানটি মিল্ক অ্যালার্জি তৈরি করে।

  • কারণ: যখন দুধ থেকে ঘি তৈরি করা হয়, দুধে থাকা সলিড উপাদানগুলো (কেসিন) তরলের উপরে ভাসতে থাকে, ফলে তা সহজেই আলাদা করে নেওয়া যায়। একদম বিশুদ্ধ ঘিতে কখনোই ল্যাকটোজ ও কেসিন থাকে না।

৩. রান্নার জন্য সঠিক:

  • সমস্যা: সানফ্লাওয়ার বা অন্যান্য তেল হলো পলিআনস্যাচুরেটেড তেল, যা উচ্চতাপে রান্না কিংবা বেকিং-এর জন্য খুব একটা সুবিধাজনক নয়।

  • সমাধান: অন্যদিকে ঘি হলো একেবারে প্রাথমিক স্যাচুরেটেড ফ্যাট, যা বেকিং বা ভাজাপোড়ার জন্য পারফেক্ট

৪. স্যাচুরেটেড ফ্যাটের অন্যরূপ হলো ঘি:

  • উপকারিতা: বেশ কিছু গবেষণা প্রমাণ করে যে, স্যাচুরেটেড ফ্যাট গ্রহণের ফলে হৃদরোগের ঝুঁকি থাকে না।

  • ব্যবহার: উচ্চ রক্তচাপ ও অন্যান্য হৃদরোগেও ঘি খাওয়া যাবে এবং ঘি ব্যবহারে রান্না করা যাবে। নিশ্চিন্তে ঘি খাওয়া যাবে, তবে অবশ্যই পরিমিত পরিমাণে।

৫. ভিটামিন-এ পাওয়া যাবে ঘি থেকে:

  • উপাদান: গরু কিংবা ভেড়ার দুধ থেকে ফ্যাট-স্ল্যুবল ভিটামিন-এ পাওয়া যায়। এই ভিটামিন দুধের ফ্যাটে জমা থাকে, আর ঘি হলো তরল দুধের সবচেয়ে বিশুদ্ধ ফ্যাট।

  • কার্যকারিতা: এই ভিটামিন-এ হরমোনের ব্যালেন্স, ফার্টিলিটি, লিভারের স্বাস্থ্য ও শারীরিক শক্তি বৃদ্ধিতে অবদান রাখে।