তলপেটে তীব্র ব্যথা ও রক্ত জমাট বাঁধা, টাইট জিন্স পরার কারণে শরীরের যে ৫টি মারাত্মক ক্ষতি হতে পারে

আরামদায়ক ও টেকসই হওয়ায় ডেনিম বা জিন্স প্যান্ট নারী-পুরুষ উভয়ের কাছেই অত্যন্ত জনপ্রিয়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি আপনি খুব টাইট জিন্স (Skinny Jeans) পরেন, তবে আপনি গুরুতর স্বাস্থ্য সমস্যার মুখে পড়তে পারেন। দীর্ঘ সময় ধরে টাইট জিন্স পরার কারণে প্রজনন ক্ষমতা কমে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। জেনে নিন টাইট জিন্স পরলে কী কী ক্ষতি হতে পারে:
১. রক্ত চলাচলে বাধা ও রক্ত জমাট বাঁধা: টাইট জিন্স পরলে উরু এবং কুঁচকির আশেপাশে রক্ত চলাচল ব্যাহত হয়। এর ফলে ওই সব স্থানে রক্ত জমাট বাঁধতে পারে। বিশেষত যারা দিনে ১৪-১৫ ঘণ্টা ধরে খুব টাইট জিন্স প্যান্ট পরে থাকেন, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়।
২. তলপেটে ও কোমরে ব্যথা: দীর্ঘক্ষণ টাইট প্যান্ট পরে থাকলে তলপেটে তীব্র ব্যথা হতে পারে। কারণ এতে পেটের পেশির স্বাভাবিক নড়াচড়া ব্যাহত হয়। এই ব্যথা ক্রমশ কোমরেও ছড়িয়ে পড়ে এবং এর কারণে স্বাভাবিকভাবে বসতে বা দাঁড়াতেও সমস্যা তৈরি হতে পারে।
৩. স্নায়ুর ক্ষতি (Nerve Damage): টাইট প্যান্টের কারণে উরু এবং কোমরের দিকের স্নায়ুতে অতিরিক্ত চাপ পড়ে। এর ফলে স্নায়ুর ক্ষতি হয় এবং ব্যথা অনুভূত হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা আরও মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
৪. ইস্ট সংক্রমণ ও ইউরিন ইনফেকশন: টাইট জিন্স পরলে শরীরের কুচকি এবং গোপনাঙ্গের আশেপাশে হাওয়া চলাচল করতে পারে না। ফলে ঘাম জমে ইস্ট-ঘটিত সংক্রমণ বাড়ে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, টাইট জিন্সের কারণে নারীদের প্রস্রাবের সংক্রমণ (Urinary Tract Infection/UTI) এর আশঙ্কাও বাড়ে।
৫. প্রজনন ক্ষমতা হ্রাস: গবেষণায় দেখা গেছে, টাইট জিন্সের কারণে পুরুষদের প্রজনন অঙ্গের (তলপেট ও কুচকি এলাকা) উত্তাপ অনেকটাই বেড়ে যায়। এই উচ্চ তাপমাত্রার কারণে শুক্রাণু উৎপাদন ব্যাপক হারে কমে যায়, যা প্রজননের ক্ষমতা হ্রাস করে। কিছু গবেষণা বলছে, দীর্ঘ দিন টাইট জিন্স পরলে প্রজনন অঙ্গের ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে।