ঝলমলে ত্বকের রহস্য মাত্র ৩ মিনিটে, ঘরে বসেই পান দীপ্তিময় ত্বক!

আজকাল নিজের রূপচর্চা নিয়ে অনেকেই অনেক বেশি সচেতন। মসৃণ ও কোমল ত্বক পেতে বাজারের নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। তারপরও অনেক সময় কাঙ্ক্ষিত ফলাফল মেলে না। জানেন কি, মসৃণ ও কোমল ত্বকের আসল রহস্য লুকিয়ে আছে আপনার হাতের মুঠোতেই? খুব সাধারণ কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করেই প্রতিদিন সকালে পেতে পারেন ঝলমলে, সতেজ ও দীপ্তিময় ত্বক।
সুস্থ ও সুন্দর ত্বক পেতে ত্বক পরিষ্কার রাখা খুব জরুরি। এক্ষেত্রে কেমিক্যাল জাতীয় জিনিস যত এড়িয়ে চলা যায়, ততই ভালো। কারণ ত্বক খুব কোমল ও স্পর্শকাতর। তাই ত্বক পরিষ্কার করার ক্ষেত্রে প্রাকৃতিক উপায় অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ। শত ব্যস্ততার মধ্যেও নিজের জন্য মাত্র তিন মিনিট সময় বরাদ্দ রাখুন।
রাতে ঘুমাতে যাওয়ার আগে মাত্র একটি কাজ করলেই প্রতিদিন সকালে পেয়ে যাবেন উজ্জ্বল, সতেজ ও দীপ্তিময় ত্বক। আপনার মুখ হয়ে উঠবে ফর্সা ও উজ্জ্বল! ঘরে থাকা খুব সাধারণ প্রসাধনী সামগ্রী দিয়েই চটজলদি এই রূপচর্চা সেরে নেওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক এর সহজ পদ্ধতি:
যা যা লাগবে:
১ চামচ গোলাপ জল
৩ দানা জাফরান
আধা চা চামচ অ্যালোভেরা জেল
সামান্য উষ্ণ গরম জল
১ চামচ মধু
তৈরি ও ব্যবহার পদ্ধতি:
১. প্রথমে গোলাপ জলের মধ্যে জাফরানের দানাগুলো ঘণ্টা খানেক ভিজিয়ে রাখুন। যত বেশি সময় ভিজিয়ে রাখবেন, সেটি তত বেশি কার্যকরী হবে। জাফরান থেকে রঙ ছেড়ে দিলে এর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন।
২. এবার ঠাণ্ডা জলে ভালো করে মুখ ধুয়ে পরিষ্কার করে নিন।
৩. একটি তুলোর টুকরা দিয়ে পরিষ্কার মুখে এই মিশ্রণ ভালো করে মেখে নিন। মুখের উপর লাগানো এই প্রলেপ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৪. এই প্রলেপ মুখে থাকা অবস্থাতেই, এক গ্লাস সামান্য উষ্ণ জলের মধ্যে কয়েক দানা জাফরান এবং মধু মিশিয়ে পান করে ঘুমোতে যান।
৫. সকালে ঘুম থেকে উঠে দেখুন, আপনার ত্বক হয়ে উঠেছে উজ্জ্বল ও দীপ্তিময়!
এর উপকারিতা:
এই সহজ রূপচর্চার কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা নিচে উল্লেখ করা হলো:
উজ্জ্বল ত্বক ও দাগ দূরীকরণ: উজ্জ্বল ত্বক পেতে, বলিরেখা এবং কালো দাগ মুছে ফেলতে জাফরান অত্যন্ত কার্যকরী একটি উপাদান। জাফরান শুধু ত্বকের বাইরে থেকেই কাজ করে না, ভেতর থেকেও তার জেল্লা বাড়াতে সাহায্য করে। জাফরান যখন মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া হয়, তখন তার কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়।
কোমল ও টানটান ত্বক: ত্বককে কোমল, টানটান ও দাগহীন করতে অ্যালোভেরা জেল অত্যন্ত উপকারী একটি উপাদান। ভিটামিন ই সমৃদ্ধ অ্যালোভেরা জেল ঘণ্টার পর ঘণ্টা ত্বকের সতেজভাব ধরে রাখতে অত্যন্ত কার্যকরী।
প্রাকৃতিক ক্লিনজার: প্রাচীনকাল থেকেই রূপচর্চায় গোলাপ জলের ব্যবহার হয়ে আসছে। এটি ত্বকের প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে, যা ত্বককে সতেজ ও পরিষ্কার রাখতে সাহায্য করে।