চা-প্রেমীদের জন্য সুখবর! দিনে ৪ কাপ চা পান করলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমে ১৭ শতাংশ: সমীক্ষায় প্রমাণিত

সারা দিন কাজের ফাঁকে ঘন ঘন চা পান করেন অনেকেই। বন্ধুদের আড্ডায়, কাজের ব্যস্ততায় বা ছুটির সন্ধ্যায়—সবেতেই সঙ্গী চা। চায়ের অনেক গুণ। সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে, চা কমাতে পারে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি।
ডায়াবেটিসের ঝুঁকি কমায় চা:
সমীক্ষার তথ্য: ‘ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব ডায়াবেটিস’-এর করা একটি সমীক্ষা বলছে, দিনে কমপক্ষে চার কাপ চা খেলে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমে ১৭ শতাংশ।
উপাদান: চায়ে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট (Antioxidant), অ্যান্টি-ইনফ্লেমেটরি (Anti-inflammatory) এবং অ্যান্টি-কার্সিনোজেনিক (Anti-carcinogenic) উপাদানগুলি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। সারা দিনে বেশ কয়েক বার চা খাওয়ার অভ্যাস ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকখানি কমায়।
সমীক্ষার পর্যবেক্ষণ:
৫০-৬৫ বছর বয়সী প্রায় ৩০০ জনের ওপর একটি সমীক্ষা চালানো হয়। দেখা গিয়েছে, যাদের ডায়াবিটিসের সমস্যা নেই, তারা সারা দিনে বেশ কয়েক বার চা খান। অন্যদিকে, যারা ডায়াবেটিসে ভুগছেন, তাদের চা খাওয়ার প্রতি তেমন ঝোঁক নেই বা খেলেও পরিমাণে কম খান।
অন্যান্য স্বাস্থ্য উপকারিতা:
চিকিৎসকেরা জানাচ্ছেন, শুধু ডায়াবিটিস নয়, চায়ের ফ্ল্যাভোনয়েডস (Flavonoids), ফাইটোকেমিক্যাল (Phytochemical), অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান হার্টের সমস্যা দূর করতেও সক্ষম। চা হৃদ্যন্ত্রেরও যত্ন নেয়। এছাড়াও মরসুমি গলাব্যথা, জ্বর, সর্দি-কাশির মতো সমস্যা তাড়াতেও চায়ের বিকল্প নেই।