চায়ের সঙ্গে ভুলেও খাবেন না এই ৫টি জিনিস! ডেকে আনবেন মারাত্মক বিপদ

সকালের ঘুম তাড়ানো কিংবা দিনের ক্লান্তি দূর করার জন্য এক কাপ চায়ের জুড়ি মেলা ভার। তবে অনেকেই শুধু চায়ে সন্তুষ্ট হন না, এর সঙ্গে চাই মুখরোচক কিছু ‘টা’। আর এই অভ্যাসেই অজান্তে শরীরের মারাত্মক ক্ষতি ডেকে আনা হয়। আমরা না জেনে বা জেনেও এমন কিছু খাবারের মিশ্রণ তৈরি করে খাই, যা শরীরের জন্য ক্ষতিকর। তেমনই কিছু খাবার রয়েছে যা চায়ের সঙ্গে একেবারেই এড়িয়ে চলা উচিত। জেনে নিন সেই ৫টি খাবার:

১. বিস্কুট ও নোনতা খাবার:

চায়ের সঙ্গে বিস্কুট, কুকিজ বা নোনতা জাতীয় খাবার পরিবেশনের একটি সাধারণ চল রয়েছে। তবে ময়দা দিয়ে তৈরি এই খাবারগুলো চায়ের সঙ্গে খেলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। দীর্ঘদিনের এই অভ্যাসের কারণে হজম সংক্রান্ত নানান সমস্যায় ভুগতে পারেন। ময়দা সহজে হজম হতে চায় না এবং চায়ের সঙ্গে মিশে পেটে অস্বস্তি সৃষ্টি করতে পারে।

২. সেদ্ধ ডিম:

অনেকেই চায়ের সঙ্গে সেদ্ধ ডিম খেতে পছন্দ করেন। আপনারও যদি এই অভ্যাস থাকে, তাহলে সাবধান হন। কারণ সেদ্ধ ডিম চায়ের সঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে। ডিম একটি প্রোটিন সমৃদ্ধ খাবার এবং চায়ে থাকা ট্যানিনের সঙ্গে মিশে এটি হজম হতে বেশি সময় নেয়, যা পেটে অস্বস্তি সৃষ্টি করতে পারে। তবে সকালের জলখাবারে চায়ের সঙ্গে অমলেট বা ডিম স্যান্ডউইচ খাওয়া যেতে পারে, কারণ সেখানে ডিমের সঙ্গে অন্যান্য খাবারও থাকে।

৩. বেসন দিয়ে ভাজা খাবার (পকোড়া, কাটলেট):

বর্ষাকালে বেশিরভাগ মানুষ চায়ের সঙ্গে পকোড়া বা কাটলেটের মতো ভাজা খাবার খেতে পছন্দ করেন। বেসন দিয়ে তৈরি এই খাবারগুলো খেতে সুস্বাদু হলেও হজম করা বেশ কঠিন। এগুলোর সঙ্গে চা খেলে পেটের সমস্যা, গ্যাস ও অম্বলের মতো উপসর্গ দেখা দিতে পারে। ভাজা খাবারে তেলের পরিমাণ বেশি থাকে এবং চায়ের সঙ্গে মিশে হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়।

৪. আয়রন সমৃদ্ধ খাবার (বাদাম, সবুজ শাক, মসুর ডাল):

বাদাম একটি পুষ্টিকর খাবার এবং আয়রন সমৃদ্ধ। তবে পুষ্টিবিদদের মতে, দুধ চায়ের সঙ্গে বাদাম খাওয়া উচিত নয়। এছাড়াও অন্যান্য আয়রন যুক্ত খাবার যেমন সবুজ শাকসবজি, মসুর ডাল ইত্যাদিও চায়ের সঙ্গে খাওয়া উচিত নয়। চায়ে থাকা ট্যানিন আয়রনের শোষণকে বাধা দেয়, ফলে শরীরের পক্ষে আয়রনের উপকারিতা পাওয়া কঠিন হয়ে যায়।

৫. লেবু:

অনেকেই লিকার চায়ে লেবু মিশিয়ে পান করতে পছন্দ করেন। তবে লেবুতে পাওয়া অ্যাসিডিক উপাদানগুলি চায়ের সঙ্গে শরীরে প্রবেশ করলে অ্যাসিডিটির মতো সমস্যা তৈরি হতে পারে। এর ফলে পেট ফুলে যাওয়া ও বুকজ্বালার মতো অস্বস্তিও দেখা দিতে পারে। বিশেষ করে যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তাদের চায়ের সঙ্গে লেবু মেশানো এড়িয়ে চলা উচিত।

তাই সুস্থ থাকতে এবং হজমের সমস্যা এড়াতে চায়ের সঙ্গে এই খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকুন। সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন।