ঘুম ভাঙতেই ফোন হাতে? জেনে নিন এর মারাত্মক ৪ কুফল!

আজকাল সকালে ঘুম ভাঙতেই বেশিরভাগ মানুষই প্রথম যে কাজটি করেন, তা হলো বালিশের পাশ থেকে ফোনটি হাতে তুলে নেওয়া। অ্যালার্ম বন্ধ করা বা সময় দেখার অজুহাতে হোক বা অন্য কোনো কারণে, ঘুম থেকে উঠেই এই অভ্যাস দিনের শুরুটা মোটেও ভালো করে না। বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। চলুন, জেনে নেওয়া যাক সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে নিলে কী কী ক্ষতি হতে পারে:
১. মেটাবলিজম কমায়:
শরীরের সুস্থতার জন্য মেটাবলিজম প্রক্রিয়া ঠিকভাবে হওয়া জরুরি। সকালে ঘুম থেকে উঠেই মোবাইল ফোন হাতে নিলে তা আপনার শরীরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে মেটাবলিজম ক্ষমতা কমতে থাকে। শুধু তাই নয়, এর থেকে ভীষণরকম মাথা যন্ত্রণাও দেখা দিতে পারে।
২. মানসিক চাপ বাড়ায়:
যদি মানসিক চাপ বাড়াতে না চান, তবে সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া থেকে বিরত থাকুন। কারণ সকালে উঠেই ফোন ঘাঁটতে শুরু করলে তা মানসিক চাপ মারাত্মকভাবে বাড়িয়ে তোলে। এই অভ্যাস আপনার স্ট্রেস দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে। তাই অকারণে চাপ নেওয়া থেকে বিরত থাকুন। শরীরের পাশাপাশি মনকে সুস্থ রাখাও জরুরি।
৩. চোখের ক্ষতি করে:
চোখের ক্ষতি থেকে বাঁচতে বিভিন্ন অস্বাস্থ্যকর অভ্যাস থেকে দূরে থাকতে হবে, যার মধ্যে একটি হলো সকালে উঠেই ফোন ঘাঁটার অভ্যাস। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে উজ্জ্বল আলোযুক্ত স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে তা আপনার চোখের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এর ফলে চোখে অস্বস্তি, মাথাব্যথা এবং চোখ ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে, যা আপনার চোখের স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলতে পারে।
৪. হজমক্ষমতা দুর্বল করে:
শুধু স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খেলেই হবে না, তা ঠিকভাবে যেন কাজ করে, সেদিকেও খেয়াল রাখতে হবে। বিশেষজ্ঞদের মতে, সেলফোন থেকে নির্গত বৈদ্যুতিক এবং চৌম্বকীয় ক্ষেত্র (EMF) আপনার হজমক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। শুনতে অদ্ভুত মনে হলেও এটি সত্যি। তাই সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নেওয়া থেকে বিরত তো থাকবেনই, সেইসঙ্গে সারাদিনও যতটা সম্ভব কম ফোন ব্যবহার করুন।
বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাসগুলো ত্যাগ করে একটি সুস্থ ও সুন্দর দিনের সূচনা করা সম্ভব। তাই আজ থেকেই চেষ্টা করুন সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে না নিতে, বরং দিনের শুরুটা করুন প্রকৃতির সাথে বা নিজের পছন্দের অন্য কোনো ভালো লাগার কাজ দিয়ে।