গরম খাবারে পুড়েছে জিভ? দ্রুত আরাম পেতে ঘরোয়া উপায়!

গরম খাবার খাওয়ার সময় অসাবধানতাবশত অনেকেরই জিভ পুড়ে যায়। পুড়ে যাওয়া জিভে অসহ্য জ্বালাপোড়া শুরু হয়। এই সময় কিছু খেতেও অসুবিধা হয়। জিভে ব্যথা এবং খড়খড়ে ভাবও অনুভূত হতে পারে। তাই গরম খাবার খাওয়ার আগে অবশ্যই সতর্ক থাকা উচিত। আর যদি জিভ পুড়ে যায়, তবে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করে দ্রুত আরাম পাওয়া সম্ভব। পুড়ে যাওয়া জিভের জ্বালাপোড়া কমাতে দেরি না করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
জিভ পুড়ে যাওয়ার কারণে মুখে শুকনো ভাব, জলশূন্যতা, মুখে দুর্গন্ধ এমনকি দাঁত ক্ষয়ের সমস্যাও দেখা দিতে পারে। জিভের জ্বালাপোড়া কমাতে কিছু সহজ ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে দ্রুত স্বস্তি পাওয়া যেতে পারে।
আসুন জেনে নেওয়া যাক জিভের জ্বালাপোড়া থেকে আরাম পেতে কিছু ঘরোয়া উপায়:
বরফ: পুড়ে যাওয়া জিভের জ্বালাপোড়া কমাতে বরফের টুকরো লাগানো যেতে পারে। এছাড়াও, মুখের মধ্যে ঠাণ্ডা জল নিয়ে কয়েকবার কুলকুচি করলে আরাম পাওয়া যায় এবং জ্বালাপোড়া কমে।
মধু: মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও প্রদাহরোধী উপাদান রয়েছে, যা জ্বালাপোড়া ভাব ও প্রদাহ কমানোর পাশাপাশি পরবর্তী সময়ে মুখে ব্যাকটেরিয়ার বৃদ্ধি প্রতিহত করে। পুড়ে যাওয়া জিভের ওপর অল্প পরিমাণে মধু লাগালে আরাম পাওয়া যায়।
দই: ঠান্ডা দই পুড়ে যাওয়া জিভের জ্বালাপোড়া কমাতে খুবই উপকারী। এটি দ্রুত শীতলতা প্রদান করে এবং আরাম এনে দেয়।
ঠান্ডা জল মুখে নিয়ে কুলি: জিভের জ্বালাপোড়া কমাতে কিছুক্ষণ পর পর ঠান্ডা জল মুখে নিয়ে কুলি করুন। এটি কয়েকবার করলে আরাম বোধ করবেন।
অ্যালোভেরা: অ্যালোভেরা ব্যথা কমাতে এবং জিভের ভেতরে একটি ঠান্ডা ভাব আনতে সাহায্য করে। অ্যালোভেরা জেল মুখের মধ্যে ২৫ মিনিট রেখে দিন। দিনে কয়েকবার এটি করা যেতে পারে।
তবে, এই ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহারের পরেও যদি ব্যথা না কমে বা অস্বস্তি বোধ হয়, তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।