গরমেও ত্বক থাকুক টানটান, বলিরেখা হবে দূর! বাড়িতেই তৈরি করুন আলুর জাদু প্যাক

একদিকে অসহ্য গরম, অন্যদিকে ভ্যাপসা আর্দ্রতা – এই পরিস্থিতিতে ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য বজায় রাখা বেশ কঠিন। কিন্তু কর্মব্যস্ত জীবনে পার্লারে গিয়ে ত্বকের যত্ন নেওয়ার সময় কোথায়? চিন্তা নেই! আপনার রান্নাঘরেই মজুত রয়েছে এমন এক জাদুকরী উপাদান, যা দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন ত্বক টানটান করার ফেসপ্যাক। এই ঘরোয়া প্যাক শুধু বলিরেখা দূর করবে না, সেই সঙ্গে রোদে পোড়া কালচে দাগ কমাতেও সাহায্য করবে নিমেষেই। এর জন্য প্রয়োজন মাত্র কয়েকটি সহজলভ্য ঘরোয়া জিনিস।
আলুর প্যাক: ত্বকের যত্নে প্রকৃতির ছোঁয়া
আলু! শুনতে অবাক লাগলেও, ত্বকের জেল্লা ফেরাতে এর জুড়ি মেলা ভার। এই প্যাকটি তৈরি করতে আপনার যা যা লাগবে:
একটি মাঝারি আকারের আলু
দুই চামচ অ্যালোভেরা জেল
দুটি ভিটামিন ই ক্যাপসুল
এক চিমটি কফি গুঁড়ো
এক চা চামচ গোলাপ জল
(ঐচ্ছিকভাবে) অর্ধেক পাতিলেবুর রস
প্যাক তৈরির পদ্ধতি:
১. প্রথমে আলুটিকে ভাল করে ধুয়ে গ্রেট করে নিন। এরপর একটি পরিষ্কার সুতির কাপড়ের সাহায্যে গ্রেট করা আলু চেপে তার রস বের করে নিন।
2. অন্যদিকে, একটি পাত্রে দুই চামচ অ্যালোভেরা জেল নিন। অ্যালোভেরা ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে।
3. এরপর অ্যালোভেরা জেলের সাথে দুটি ভিটামিন ই ক্যাপসুল ভেঙে তার ভেতরের তেল মিশিয়ে নিন। ভিটামিন ই ত্বকে পুষ্টি যোগায় এবং নতুন কোষ গঠনে সাহায্য করে।
4. এই মিশ্রণে এক চিমটি কফি গুঁড়ো এবং এক চা চামচ গোলাপ জল যোগ করুন।
5. সবশেষে, বের করে রাখা আলুর রস এই মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিন।
6. আপনি চাইলে এর সাথে অর্ধেক পাতিলেবুর রস যোগ করতে পারেন। তবে মনে রাখবেন, লেবুর রস অনেকের ত্বকে অস্বস্তি সৃষ্টি করতে পারে। তাই ব্যবহারের আগে ত্বকের ছোট অংশে পরীক্ষা করে নেওয়া বুদ্ধিমানের কাজ।
7. তৈরি হয়ে গেলে এই মিশ্রণটি একটি কাঁচের পাত্রে ঢেলে ফ্রিজে রেখে ঠান্ডা করুন।
ব্যবহারের নিয়ম:
সকালে ঘুম থেকে উঠে প্রথমে পরিষ্কার জল দিয়ে আপনার মুখ ধুয়ে নিন। এরপর ঠান্ডা ঠান্ডা আলুর প্যাক আলতো হাতে সারা মুখে মেখে নিন। কিছুক্ষণ রেখে দিন যতক্ষণ না এটি শুকিয়ে যায়। তারপর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
বিশ্বাস করুন, প্রথমবার ব্যবহারেই আপনি রোদে পোড়া কালচে দাগ হালকা হতে দেখবেন যেন কোনো ম্যাজিক ঘটেছে। নিয়মিত সাত দিন ব্যবহার করলেই আপনার ত্বকের বয়স কমতে শুরু করবে এবং ধীরে ধীরে বলিরেখা অদৃশ্য হয়ে যাবে। তাই আর দেরি না করে আজই তৈরি করে ফেলুন এই সহজ অথচ কার্যকরী আলুর ফেসপ্যাক এবং গরমেও ধরে রাখুন আপনার ত্বকের উজ্জ্বলতা ও তারুণ্য।