খাওয়ার পরই কি স্নান করেন, নাকি ঘুমিয়ে পড়েন? নিজের অজান্তেই ডেকে আনছেন ৬টি মারাত্মক রোগ!

ভরপেট খাবার খাওয়ার পর অনেকেই ক্লান্তি মেটাতে বিছানায় গা এলিয়ে দেন, আবার কেউ কেউ স্নান সারেন কিংবা দ্রুত কাজে যোগ দিতে দৌড়ে যান। আপনিও যদি এমনটি করেন, তবে নিজের অজান্তেই ডেকে আনছেন মারাত্মক বিপদ। জানলে অবাক হবেন, এমন কিছু কাজ আছে যা খাওয়ার পরপরই করলে কঠিন রোগের কারণ হতে পারে। চলুন জেনে নেওয়া যাক তেমনই কয়েকটি ঝুঁকিপূর্ণ কাজ, যা খাওয়ার পর কখনও করবেন না।
১. ভুল করেও শুয়ে পড়বেন না খাওয়ার পর শরীর আরাম চাইলেও শুয়ে পড়বেন না ভুল করেও। আয়ুর্বেদ বলছে, ঘুমানোর সময় শরীরের মেটাবলিজম (বিপাক ক্রিয়া) কমে যায়। ফলে খাওয়ার পর শুয়ে পড়লে শরীর খাবার হজম করতে পারে না। তাই খাবার খাওয়ার অন্তত ১-২ ঘণ্টা পর ঘুমানো উচিত।
২. পেট ভরে জল পান নয় খাবার শেষ করেই পেট ভরে জল খাবেন না। বিশেষজ্ঞদের মতে, খাওয়ার মাঝে অল্প জল খাওয়া যেতে পারে। তবে খাওয়ার আগে বা পরে আধা ঘণ্টা জল না খাওয়াই ভালো। এতে পাচনক্রিয়া ধীর হয়ে যেতে পারে এবং বদহজম হতে পারে।
৩. রোদে বের হওয়া এড়িয়ে চলুন খাওয়ার পরপরই বাইরে, বিশেষ করে রোদে বের হবেন না। আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বলেন, খাওয়ার পর রোদে বের হলে ত্বকের রক্তসঞ্চালন বেড়ে যায়। অন্যদিকে পেটে বা শরীরের অন্যান্য অংশে রক্তপ্রবাহের হার কমে। এর ফলে হজমে গুরুতর সমস্যা দেখা দিতে পারে।
৪. শরীরচর্চা বা দ্রুত হাঁটা বন্ধ ভরপেট খাবার খাওয়ার পর কখনো শরীরচর্চা করবেন না। আয়ুর্বেদ মতে, এই সময় শরীরচর্চা করলে খাদ্য পরিপাক হতে সমস্যা হয়। এমনকি হজম প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে খেয়ে উঠেই হাঁটতেও বের হওয়া উচিত নয়।
৫. গুরুত্বপূর্ণ বা মস্তিষ্কের কাজ নয় খাওয়ার পর খাদ্য হজমের জন্য রক্তপ্রবাহ ও নার্ভ সেন্স পেটের দিকে প্রবাহিত হয়। এমন সময় মস্তিষ্ক ব্যবহার করতে হয় এমন কাজ (যেমন পড়া বা বসে গুরুত্বপূর্ণ কাজ) না করাই ভালো। কারণ এ সময় মস্তিষ্কের দিকে রক্তসংবহণ কমে যায়, ফলে মনোযোগের ঘাটতিসহ গুরুতর সমস্যা দেখা দিতে পারে।
৬. খাবার পরই স্নান করবেন না খাওয়ার পরপরই স্নান করা বিপদের কারণ হতে পারে। স্নান করার আদর্শ সময় হলো খাবার খাওয়ার আগে। বিশেষজ্ঞদের মতে, খাওয়ার পর স্নান করলে শরীর ঠান্ডা হয়ে যায়। আর খাবার হজমের জন্য শরীরের গরম থাকা প্রয়োজন। তাই খাওয়ার পর স্নান করলে হজম তো হয়ই না, বরং গ্যাস্ট্রিক, বদহজমসহ নানা সমস্যা দেখা দিতে পারে।