কোরিয়ান সুন্দরীদের রহস্য: বার্লি চায়ে দূর হবে ত্বকের বার্ধক্য!

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের টানটান ভাব কমতে থাকে, আর তারুণ্যের জেল্লাও হারাতে শুরু করে। কিন্তু বিশ্বের এমন কিছু দেশ আছে, যেখানে মানুষরা বার্ধক্যের ছাপ এড়িয়ে ত্বকের টানটান ভাব দিব্যি ধরে রাখেন। এমনই একটি দেশ হলো কোরিয়া, সেখানকার নারীদের উজ্জ্বল ও কোমল ত্বক দেখলে অনেকেই মুগ্ধ হন।

আসলে, কোরিয়ানরা তাদের সুষম খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার গুণেই সুস্থ ও সুন্দর ত্বকের অধিকারী হন। জানেন কি, কোরিয়ান নারীরা ত্বকের বার্ধক্য এড়াতে এক বিশেষ পানীয় পান করেন? আর সেই রহস্যময় পানীয়টি হলো বার্লি চা। এই চা শুধুমাত্র ত্বকের উজ্জ্বলতাই বাড়ায় না, এটি ত্বকের বয়স কমাতেও দারুণ কার্যকরী।

কীভাবে তৈরি করবেন বার্লি চা?
বার্লি চা তৈরি করা খুবই সহজ এবং এর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না।

প্রথমে একটি প্যানে এক কাপ জল ফুটিয়ে নিন।
জল ফুটে উঠলে তাতে ২ টেবিল চামচ ভাজা বার্লি যোগ করুন।
এবার কম আঁচে ৫ মিনিট ধরে ফুটিয়ে নিন।
এরপর এই জল ছেঁকে হালকা ঠান্ডা করে চায়ের মতো পান করুন।
কেন পান করবেন এই চা?
বার্লি চা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এই চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বকের ফ্রি র‌্যাডিকেল (Free Radicals) দূর করে। ফ্রি র‌্যাডিকেলগুলো ত্বকে বলিরেখা পড়ার অন্যতম কারণ। তাই অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের অকাল বার্ধক্য রোধে সাহায্য করে।

এছাড়া, বার্লি চায়ে রয়েছে অ্যাজেলাইক অ্যাসিড (Azelaic Acid), যা ত্বকের ব্রণসহ বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। এই উপাদানটি ত্বকের প্রদাহ কমাতে এবং ত্বককে মসৃণ রাখতেও কার্যকর।