আপনার ত্বকের ব্লাকহেডস দূর করতে ব্যবহার করুন ডিম ,জেনেনিন ব্যবহারের সঠিক পদ্ধতি গুলো

ব্লাকহেডস দূর করতে কত কিছুই না করে থাকেন আপনি। অনেকে নখ দিয়ে খুটিয়েও ব্লাকহেডস দূর করতে চান। ভুলেও এ কাজটি করবেন না। কারণ এর কারণে আক্রান্ত জায়গায় ইনফেকশনও হতে পারে।

ব্লাকহেডস নিয়ে সমস্যায় ভুগলে খুব সহজেই এর সমাধান করতে পারেন। তার জন্য প্রয়োজন শুধু একটি ডিম ও কিছু টিস্যু পেপার। জেনে নেই ডিম দিয়ে কীভাবে দূর করবেন ব্লাকহেডস ।

ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। এরপর ডিমের সাদা অংশ চোখের নিচ, নাকের চারপাশসহ সমস্ত মুখে লাগিয়ে নিন। এ অবস্থায় মুখের ওপর টিস্যু পেপার চেপে বসিয়ে দিন। এর ওপর আরেক লেয়ার সাদা অংশ বসিয়ে দিন। মুখ শুকিয়ে এলে টিস্যুসহ প্যাক টেনে তুলে আনুন।

এ প্যাক নিয়মিত ব্যবহারে আপনি ব্ল্যাকহেডসের সমস্যা থেকে মুক্তি পাবেন। যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্যও এ প্যাকটি উপকারী। কেননা ডিমের সাদা অংশ মুখের বাড়তি তেল তুনে আনতে সহায়ক।

চাইলে আপনি ডিমের সাদা অংশের সঙ্গে অ্যালোভেরা জেল বা কাঁচা হলুদের রসও মেশাতে পারেন।

এ ছাড়া লেবুর রস ও চিনি একসাথে মিশিয়ে ফেসিয়াল স্ক্রাব হিসেবে ব্যবহার করলেও ব্ল্যাকহেডস থেকে মুক্তি পাবেন। লেবুর রসের এ্যান্টি অক্সিডিয়েন্ট ক্ষমতা ত্বকের ভেতরে প্রবেশ করে ব্ল্যাকহেডস থেকে দেবে মুক্তি।