হলুদের চা: এক কাপেই রোগমুক্তি থেকে উজ্জ্বল ত্বক – অবিশ্বাস্য স্বাস্থ্যগুণ!

সাধারণ চায়ের চেয়ে এক কাপ হলুদের চা আপনার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী হতে পারে, তা হয়তো অনেকেই জানেন না। একাধিক গবেষণায় দেখা গেছে, এক কাপ ফোটানো জলে পরিমাণ মতো হলুদ গুঁড়া, তার সঙ্গে মধু এবং অল্প করে আদা মিশিয়ে পান করলে কেবল ভিটামিন সি সহ অন্যান্য ভিটামিনের জোগানই হয় না, বরং ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, পটাসিয়াম সহ আরও নানাবিধ খনিজের ঘাটতিও দূর হয়। এর ফলে শরীর এতটাই চাঙ্গা হয়ে ওঠে যে ছোট-বড় একাধিক রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না। চলুন জেনে নেওয়া যাক, হলুদের চায়ের আরও কিছু অসাধারণ উপকারিতা।
ওজন নিয়ন্ত্রণে রাখে
যারা ওজন কমাতে চাইছেন, তাদের জন্য হলুদের চা হতে পারে এক দারুণ সমাধান। গবেষণায় দেখা গেছে, নিয়মিত এই চা পান করলে শরীরে কার্কিউমিন নামক উপাদানের প্রবেশ ঘটে, যা শরীর থেকে ক্ষতিকারক টক্সিন দূর করার পাশাপাশি হজম ক্ষমতার উন্নতি ঘটায়। এর ফলে শরীরের বিভিন্ন অংশে জমে থাকা অতিরিক্ত মেদ ঝরাতে বিশেষ ভূমিকা পালন করে। তাই অল্প সময়ে ওজন নিয়ন্ত্রণে আনতে চাইলে আপনার প্রতিদিনের ডায়েটে টার্মারিক টি বা হলুদের চা যোগ করতে ভুলবেন না।
দৃষ্টিশক্তির উন্নতি ঘটে
চোখের ক্ষমতা বৃদ্ধিতে হলুদের চা বাস্তবিকই বিশেষ ভূমিকা পালন করে। হলুদের মধ্যে থাকা কিছু উপকারী উপাদান শরীরে প্রবেশ করে রেটিনার ক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা যেমন কমায়, তেমনই চোখে প্রোটিনের মাত্রা বেড়ে গিয়ে যাতে অন্ধত্বের মতো ভয়ঙ্কর কিছু না ঘটে, সেদিকেও খেয়াল রাখে। তাই যারা দিনে দীর্ঘক্ষণ কম্পিউটার বা স্ক্রিনের সামনে কাজ করেন, তাদের নিয়ম করে হলুদের চা পান করা উচিত।
রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়
অনেক গবেষণায় দেখা গেছে, হলুদে উপস্থিত কার্কিউমিন রক্তে জমতে থাকা এল ডি এল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। এর ফলে স্বাভাবিকভাবেই হার্টের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায়। শরীরে কোলেস্টেরলের মাত্রা যত কমতে শুরু করে, তত হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনাও হ্রাস পায়।
ক্যানসারের মতো মারণ রোগ দূরে থাকে
সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, হলুদে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রপাটিজ শরীরে যাতে ক্যানসার কোষ জন্ম নিতে না পারে, সেদিকে খেয়াল রাখে। ফলে স্বাভাবিকভাবেই ক্যানসার রোগ ধারে কাছেও ঘেঁষতে পারে না। এবার নিশ্চয় বুঝতে পারছেন ক্যানসারের ঝুঁকি কমাতে হলুদের চা কতটা প্রয়োজন।
রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হয়
নানাবিধ পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ হলুদ দিয়ে বানানো চা পান করলে শরীরের ভিতরে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আসে, যার প্রভাবে ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে শুরু করে। ফলে রোগমুক্ত জীবন পাওয়ার স্বপ্ন হাতের মুঠোয় চলে আসে।
ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটে
নিয়মিত হলুদ মেশানো চা পান করা শুরু করলে দেহের ভিতরে এমন কিছু উপাদানের মাত্রা বাড়তে থাকে, যার প্রভাবে ত্বকের স্বাস্থ্যের এত মাত্রায় উন্নতি ঘটে যে ছোট-বড় সব ধরনের ত্বকের রোগের প্রকোপই কমতে শুরু করে। শুধু তাই নয়, সোরিয়াসিস এবং একজিমার মতো মারাত্মক ত্বকের রোগের চিকিৎসাতেও এই বিশেষ পানীয়টি নানাভাবে সাহায্য করে থাকে।
হজম ক্ষমতার উন্নতি ঘটে
হলুদে উপস্থিত একাধিক উপকারী উপাদান পাকস্থলীতে উপস্থিত উপকারী ব্যাকটেরিয়ার শক্তি বাড়িয়ে দেয়। ফলে হজম ক্ষমতা এতটা বেড়ে যায় যে বদহজম দূরে পালায়।
স্মৃতিশক্তির উন্নতি ঘটে
হলুদে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা রক্তে উপস্থিত ক্ষতিকারক উপাদানদের শরীর থেকে বের করে দেয়। ফলে ব্রেন সেল ড্যামেজের আশঙ্কা কমে। অন্যদিকে কার্কিউমিন মস্তিষ্কের বিশেষ কিছু অংশের ক্ষমতা এতটা বাড়িয়ে দেয় যে স্মৃতিশক্তি লোপ পাওয়ার আশঙ্কা হ্রাস পায়। সেই সঙ্গে বুদ্ধির জোরও বাড়তে থাকে।
হার্টের ক্ষমতা বৃদ্ধি পায়
একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত হলুদ দিয়ে বানানো চা খেলে হার্টে রক্ত সরবরাহকারী ধমনীগুলির কার্যক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার বা হার্ট ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। শুধু তাই নয়, স্ট্রোকের মতো মারণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমাতেও হলুদ বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই হার্টকে যদি দীর্ঘদিন চাঙ্গা রাখতে চান, তাহলে হলুদ দিয়ে বানানো চা খাওয়া অত্যাবশ্যক!
অ্যালঝাইমার্সের মতো রোগকে দূরে রাখে
বেশ কিছু গবেষণায় দেখা গেছে, হলুদে উপস্থিত কার্কিউমিন নামক উপাদান ব্রেন সেলের যাতে কোনোভাবে ক্ষতি না হয়, সেদিকে নজর রাখে। তাই নিয়মিত হলুদ দিয়ে বানানো চা পান করা শুরু করলে ব্রেন পাওয়ার এতটাই বৃদ্ধি পায় যে মস্তিষ্ক সম্পর্কিত কোনো রোগই ধারে কাছেও ঘেঁষতে পারে না। যাদের পরিবারে এই ভয়ঙ্কর রোগের ইতিহাস রয়েছে, তাদের নিয়মিত হলুদ চা পান করা উচিত। এবার নিশ্চয় বুঝতে পারছেন, সাধারণ চায়ের পরিবর্তে টার্মারিক টি বা হলুদের চা পান করার প্রয়োজন কতটা!