পাকা চুল টেনে তুললে আরও গজায় কি? বিজ্ঞানীদের মতামত

অকালেই চুল পেকে যায় অনেকের। একটা-দুটো চুল পাকলে অনেকেই, সেই চুল টেনে তুলে দিতে শুরু করেন। কিন্তু এই অভ্যাস অত্যন্ত খারাপ বলেই মনে করেন অনেকে। যাঁরা একটা দুটো পাকা চুলে তুলে দিতে থাকেন, তাঁদের নিষেধ করেন অনেক বয়স্ক মানুষই। কারণটি কী?

অনেকেই মনে করেন, একটি পাকা চুল টেনে তুললে তার গোড়া থেকে যে রস বেরোয়, তা থেকে আশপাশের অনেকগুলি চুল পেকে যেতে পারে। তাই নিষেধ করা হয় পাকা চুল টেনে তুলতে। অনেকেরই মত, এতে বাকি চুল খুব তাড়াতাড়ি পেকে যায়। কিন্তু কথাটি কি ঠিক?

বিজ্ঞানীরা বলছেন, এই দাবি একেবারেই ঠিক নয়। পাকা চুল তুললে মোটেই তার গোড়া থেকে এমন কোনও রস বেরোয় না, যাতে আশপাশের চুল পেকে যেতে পারে। তাই এই অভ্যাসের সঙ্গে চুল পাকার কোনও সম্পর্ক নেই। তাহলে কি যথেচ্ছ পাকা চুল টেনে তুলে দেওয়া উচিত?

সেটিও মোটেই ঠিক অভ্যাস নয়। তাও বলছেন বিজ্ঞানীরা। কারণ এতে চুল না পাকলেও, চুলের অন্য ক্ষতি হতে পারে। কী সেই ক্ষতি?

বিজ্ঞানীরা বলছেন, পাকা হোক বা কাঁচা— যে কোনও চুলই চেনে তোলা হলে তার ফলিকল ক্ষতিগ্রস্থ হতে থাকে। এর ফলে ওই জায়গায় নতুন চুল গজালে, তাদের অবস্থা খুব ভালো হয় না। সেগুলি প্রথম থেকেই খুব রুক্ষ এবং শুষ্ক হয়ে যেতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy