কাঁঠালের বীজে আছে ভিটামিন ক্যাপসুল ছাড়াও আরও অনেক উপকারিতা!

ভিটামিন ট্যাবলেট না খেয়ে বাঙালির প্রিয় খাবার কাঁঠালের সাহায্যেই বাড়ানো যেতে পারে ইমিউনিটি পাওয়ার। বৈজ্ঞানিক মতে, কাঁঠালের বীজে (jackfruit seeds) প্রোটিন, ভিটামিন ও পটাশিয়াম রয়েছে যেটা শরীরের জন্য খুবই উপকারী। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। তাই চাইলে কাঁঠালের বীজ খেয়েও কোরোনার বিরুদ্ধে ইমিউনিটি বাড়াতেই পারেন। এখানেই শেষ নয়, আরো অনেক উপকারিতা রয়েছে কাঁঠালের বীজের। দেখে নিন সেগুলি :

কাঁঠালের বীজ শরীরের আয়রনের মাত্রা বাড়াতে সাহায্য করে। যা হিমোগ্লোবিনের উপাদান, ফলে অ্যানিমিয়া রোধে সাহায্য করে।
কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা চোখের জন্য খুবই উপকারী। এমনকি রাতকানা হওয়া থেকে বাঁচাতে পারে।
কাঁঠালের বীজ রোদে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে যদি খাওয়া যায় তাহলে কোষ্ঠকাঠিন্যের মত সমস্যার থেকে মুক্তি পাওয়া যেতে পারে। হজমশক্তি বর্ধক হিসাবেও ব্যবহার করা যেতে পারে।
কাঁঠালের বীজে উপস্থিত ফ্ল্যাভানয়েড শরীরে উপস্থিত খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy