দাঁত মাজলেই যে দাঁত ভালো থাকবে তা নয়, মাড়ির সঠিক যত্নে যা বলছেন বিশেষজ্ঞরা?

বয়স বাড়লে দাঁত ক্ষয়ে যাওয়া যেন সাধারণ সমস্যা। তবে দাঁত মাজলেই যে দাঁত সবসময় ভালো থাকবে তা নয়। বরং জানতে হবে একটি বিশেষ কায়দা। একটি বিশেষ অভ্যাস রোজ করে নিলেই ভালো থাকবে দাঁত।
কী সেই কাজ? জানলে একটু অবাকই হবেন। কারণ নিয়মিত দাঁত মাজা বা কোনও বিশেষ জিনিস দিয়ে দাঁত মাজার কাজ সে নয়। বরং খাবার খাওয়ার অভ্যাসেই লুকিয়ে আছে সেই সমাধান।
দন্তরোগ বিশেষজ্ঞরা বলছেন, দাঁতের নানা রোগের বড় কারণ খাবারের কণা আটকে থাকা। এরই সঙ্গে খাবারের থেকে তৈরি অ্যাসিড দাঁতের অনেকটাই ক্ষতি করে। তাই বলে কি খাওয়া বন্ধ করে দেবেন? নাহ্ তা নয়, একটি বিশেষ কায়দা শুধু জেনে নিতে হবে।
উপোস। উপোস করতেই পরামর্শ দিচ্ছেন দাঁতের চিকিৎসকরা। তবে নিয়ম মেনে করতে হবে এই উপোস। চিকিৎসকদের ভাষায় ইন্টারমিটেন্ট ফাস্টিংই জোগাবে আপনাকে সেই সুরাহা। তবে ইন্টারমিটেন্ট ফাস্টিং কীভাবে করতে হয়?
এই বিশেষ ধরনের উপোসে একটি নির্দিষ্ট সময় অন্তর খাবার খেতে হয়। দুটো খাওয়ার সময়ের মধ্যে সময়ের তফাত বেশ অনেকটাই থাকে। তবে কতক্ষণ সময়ের তফাত আপনার শরীরের জন্য ভালো, তা বলে দেবে আপনার ব্যক্তিগত চিকিৎসকই।
এই ধরনের উপাস করলে খাবার থেকে দাঁতের ক্ষতি হয় কম। কারণ এতে ঘন ঘন খাবার খাওয়া হয় না। ফলে মুখের ভিতর অ্যাসিড তৈরি হয় না। ক্ষয়ে যায় না দাঁত। বিজ্ঞানীদের কথায়, ইন্টারমিটেন্ট ফাস্টিং ওজনও কমায়।