তীব্র গরমে তরমুজ খাচ্ছেন? অতিরিক্ত খেলে বিপদ!

প্রচণ্ড গরমে যখন সবাই ঝিমিয়ে পড়ছে, তখন প্রাণ জুড়াতে সবারই ভরসা ঠান্ডা পানীয় আর ফল। গ্রীষ্মের অন্যতম জনপ্রিয় এবং সুস্বাদু ফল হলো তরমুজ। এর ৯২ শতাংশই জলীয় অংশ, যা শরীরকে দ্রুত সতেজ করে তোলে। কিন্তু অনেকেই এই গরমে প্রয়োজনের অতিরিক্ত তরমুজ খেয়ে ফেলেন। পুষ্টিবিদরা বলছেন, যেকোনো খাবারই বেশি খাওয়া ঠিক নয়, সে যত পুষ্টিকরই হোক না কেন। তরমুজও এর ব্যতিক্রম নয়, অতিরিক্ত তরমুজ খেলে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

তরমুজের পুষ্টিগুণ:
তরমুজ অতিরিক্ত খেলে কিছু সমস্যা হতে পারে, কিন্তু এর উপকারিতাগুলোও কম নয়। পরিমিত পরিমাণে খেলে এটি নানাভাবে শরীরকে সুস্থ রাখে। তরমুজে রয়েছে ভিটামিন বি সিক্স, ভিটামিন সি, ভিটামিন এ এবং এটি পটাশিয়ামের এক দারুণ উৎস। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ওজন নিয়ন্ত্রণে তরমুজ দারুণ কার্যকরী।

অতিরিক্ত তরমুজ খেলে কী হয়?
বিশেষজ্ঞরা বলছেন, তরমুজ বেশি খেলে বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে:

পেট ফাঁপা ও হজমের সমস্যা: তরমুজে ফাইবার থাকে। তাই অতিরিক্ত খেলে এটি পেটে গ্যাস, বদহজম এবং এমনকি ডায়রিয়ার কারণ হতে পারে। দুপুরবেলা পেট ভরে ভাত খাওয়ার পর অতিরিক্ত তরমুজ খেলে বিকেলে পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে।

ডায়াবেটিস রোগীদের ঝুঁকি: যারা ডায়াবেটিসে ভুগছেন, তাদের তরমুজ খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ এই ফলে শর্করার মাত্রা যথেষ্ট বেশি থাকে। অতিরিক্ত তরমুজ খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিসের সমস্যা আরও গুরুতর হতে পারে। এছাড়া, তরমুজে থাকা এক প্রকারের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে বেশি পরিমাণে গেলে পেটের সমস্যাও দেখা দিতে পারে।

ওভার-হাইড্রেশন: তরমুজে জলের পরিমাণ অনেক বেশি। অতিরিক্ত তরমুজ খেলে শরীরে জলের পরিমাণ বেড়ে যেতে পারে, যা ‘ওভার-হাইড্রেশন’-এর সমস্যা তৈরি করে। এটি কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। যাদের কিডনির সমস্যা রয়েছে, তাদের তরমুজ খাওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকা উচিত।

দিনে কতটা তরমুজ খাবেন?
পুষ্টিবিদদের মতে, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে ৫০০ গ্রাম পর্যন্ত তরমুজ অনায়াসে হজম করতে পারেন। প্রতি ১০০ গ্রাম তরমুজে প্রায় ৬ গ্রাম ক্যালোরি থাকে। তাই শরীরকে সতেজ রাখতে এবং এর পুষ্টিগুণ বজায় রাখতে দৈনিক ৫০০ গ্রাম তরমুজই যথেষ্ট। এর বেশি না খাওয়াই শরীরের জন্য ভালো।

গরমের এই সময়ে তরমুজ নিঃসন্দেহে এক উপকারী ফল, তবে এর সঠিক পরিমাণ জেনে গ্রহণ করা উচিত।