গরমকালে ভুলেও খাবেন না এই খাবারগুলো! হতে পারে মারাত্মক বিপদ

গরমকাল মানেই শরীর ক্লান্ত, দুর্বল। এই সময় সামান্য ভুল খাদ্যাভ্যাসের কারণেও শরীরে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই গরমের মরশুমে কী খাওয়া উচিত আর কী একেবারেই এড়িয়ে যাওয়া উচিত, সে বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। কিছু খাবার আছে যা গরমের দিনে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। চলুন, দেখে নেওয়া যাক সেই তালিকাটি।
ভাজাভুজি ও মশলাদার খাবারকে বলুন ‘না’: গরমকালে অতি অবশ্যই ভাজাভুজি জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত। এই ধরনের খাবার সহজে হজম হতে চায় না। গ্রীষ্মকালে যেহেতু তাপমাত্রা এমনিতেই বেশি থাকে, তাই ভাজাভুজি ও অতিরিক্ত মশলাদার খাবার খেলে বদহজম, গ্যাস এবং পেটের নানা সমস্যা দেখা দেওয়াটা স্বাভাবিক।
অতিরিক্ত চিনি যুক্ত মিষ্টি খাবার ত্যাগ করুন: কোল্ড ড্রিঙ্কস, কেক, পেস্ট্রি, ডোনাট, প্যাকেটজাত ফলের রস – যেগুলিতে প্রচুর পরিমাণে চিনি মেশানো থাকে, সেগুলি গরমের মরশুমে একেবারেই খাবেন না। গরমকালে অতিরিক্ত চিনি জাতীয় খাবার খেলে শরীর দ্রুত ডিহাইড্রেটেড হয়ে যায়। শুধু তাই নয়, রক্তে শর্করার মাত্রাও বেড়ে যেতে পারে।
অ্যালকোহল থেকে দূরে থাকুন গরমে: গরমের দিনে মদ্যপানের অভ্যাস ত্যাগ করাই বুদ্ধিমানের কাজ। কারণ অ্যালকোহল অনেক সময় আমাদের শরীরের তাপমাত্রা হঠাৎ করে বাড়িয়ে দেয়। এছাড়াও গ্রীষ্মকালে বেশি পরিমাণে অ্যালকোহল সেবন করলে শরীরে ডিহাইড্রেশন অবশ্যম্ভাবী।
গরমকালে কফি একেবারেই নয়: গরমের দিনে কফি খাওয়ার অভ্যাস বাদ দিন। তার পরিবর্তে হালকা চা পান করতে পারেন, যা তুলনামূলকভাবে স্বাস্থ্যকর। গরমকালে কফি খেলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। কফি খুব সহজেই আমাদের শরীরকে ডিহাইড্রেটেড করে তোলে। আর গরমের দিনে ডিহাইড্রেশন হলে শরীর-স্বাস্থ্যের কী অবস্থা হয়, তা সকলেরই জানা।
গরমের মেনু থেকে বাদ দিন খাসির মাংস: গরমকালে সহজপাচ্য খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তাই মেনু থেকে খাসির মাংস বাদ দেওয়া ভীষণ জরুরি। এমনিতেও রেড মিট যত কম খাবেন, তত কোলেস্টেরল ও ফ্যাটি লিভারের সমস্যা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার হার্টও ভালো থাকবে।
গরমকালে সুস্থ থাকতে পর্যাপ্ত পরিমাণে জল পান করা অপরিহার্য। জলীয় উপাদান বেশি রয়েছে এমন ফল ও শাকসবজি খাওয়া জরুরি। কম তেল ও মশলা দিয়ে রান্না করা খাবার গরমের মরশুমের জন্য উপযুক্ত। দীর্ঘক্ষণ খালি পেটে থাকা উচিত নয় এবং সঠিক সময়ে খাবার খাওয়াও জরুরি। এই নিয়মগুলো মেনে চললেই গরমের দিনেও আপনি সুস্থ ও সবল থাকতে পারবেন।