বক্স অফিসে ঝড় তুলল রণবীরের ‘রামায়ণ’! ১১০০ কোটির ক্লাবে এন্ট্রি নিয়ে কী রেকর্ড গড়ল জানেন?

বলিউড সুপারস্টার রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘রাইজ অফ এ লেজেন্ড’ বা ‘রামায়ণ’ বিশ্বজুড়ে বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে এগিয়ে চলা এই ছবিটি আন্তর্জাতিক ও দেশীয় বাজারে দুর্দান্ত ব্যবসা করে চলেছে। শুক্রবারে সামান্য পতন দেখা গেলেও ছবির আকাশছোঁয়া সাফল্য থামার কোনো লক্ষণ নেই।
স্যাকনিল্কের সর্বশেষ বক্স অফিস ডেটা অনুযায়ী, মুক্তির নবম দিনে ভারতে ২২,৯৯৩টি শো থেকে ছবিটি নিট ৪৭.৮৫ কোটি রুপি আয় করেছে। এর আগের দিনের ৫৩.৫০ কোটি রুপির তুলনায় সামান্য ১০.৬ শতাংশ পতন দেখা গেলেও সামগ্রিক পারফরম্যান্স এখনও অত্যন্ত শক্তিশালী। এর মধ্যে হিন্দি ভার্সনে সবচেয়ে বেশি ৩৬.২৫ কোটি রুপি আয় হয়েছে। পাশাপাশি মালায়ালম ভার্সনে ৩.২৫ কোটি, কন্নড় ভার্সনে ৩ কোটি, তামিল ভার্সনে ২.৭৫ কোটি এবং তেলেগু ভার্সনে ২.৬০ কোটি রুপি ঘরে তুলেছে ছবিটি। এর ফলে ভারতের বাজারে মোট নিট কালেকশন দাঁড়িয়েছে ৬১২.৪৫ কোটি রুপি এবং গ্রস কালেকশন ছুঁয়েছে ৭৩২.২০ কোটি রুপি।
শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও ছবিটি দুর্দান্ত ব্যবসা করছে। নবম দিনে আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ২৫ কোটি রুপি আয় করেছে ‘রামায়ণ’। ফলে বিদেশের বাজারে মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৩৭৮.৫০ কোটি রুপি। মাত্র ৯ দিনেই বিশ্বজুড়ে ছবিটি ১,১১০.৭০ কোটি রুপির বেশি আয় করে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। উল্লেখ্য, মাত্র ৮ দিনের মধ্যেই ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করে এটি তৃতীয় দ্রুততম ভারতীয় ছবির রেকর্ড গড়েছে।
এদিকে, বক্স অফিস লাইভ আপডেট অনুযায়ী দশম দিনে ভারতে শুরুর দিকে ৪.৭৩ কোটি রুপি (নিট) আয় করেছে ছবিটি। এখনও পর্যন্ত ৩,৬৪৪টি শো ট্র্যাক করা হয়েছে, যা দিন শেষে আরও বাড়তে পারে। বর্তমানে ভারতে ছবির মোট নিট আয় বেড়ে দাঁড়িয়েছে ৬১৭.১৮ কোটি রুপি এবং ঘরোয়া গ্রস কালেকশন ৭৩৭.৭৮ কোটি রুপি। এখন দেখার বিষয়, দ্বিতীয় সপ্তাহের অন্তিম লগ্নে ছবিটি নতুন কী কী রেকর্ড নিজের ঝুলিতে পরে।