রাজ্য পুলিশে বিশাল রদবদল! একসঙ্গে বদলি ৫০ জন ইন্সপেক্টর, কোন থানার দায়িত্বে কে?

পশ্চিমবঙ্গ পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল ঘটানো হলো। একসঙ্গে ৫০ জন পুলিশ ইন্সপেক্টরের বদলি ও নতুন পদে নিয়োগের নির্দেশিকা জারি করেছে রাজ্য পুলিশ। গত ১৮ নভেম্বর, ২০২৬ তারিখে প্রকাশিত এই নির্দেশিকায় জানানো হয়েছে যে জনস্বার্থ এবং প্রশাসনিক কাজের গতি ও সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিয়ে নির্ধারিত নিয়ম মেনে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, কলকাতা ও রাজ্য পুলিশের বিভিন্ন কমিশনারেট, একাধিক জেলা পুলিশ এবং গুরুত্বপূর্ণ থানাগুলিতে এই বদলির প্রভাব পড়েছে। ব্যারাকপুর, বিধাননগর, হাওড়া, শিলিগুড়ি, কোচবিহার, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দার্জিলিং, মালদহ এবং মুর্শিদাবাদের মতো একাধিক জেলা ও কমিশনারেটে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, হাওড়া পুলিশ কমিশনারেটের তাপস কুমার দাসকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ভাটপাড়া থানার আইসি করা হয়েছে। রানাঘাট পুলিশ জেলার দেবাশিস সরকার যাচ্ছেন রানাঘাট থানার আইসি পদে, আর শান্তিপুরের সিআই কাজল বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর পুলিশ কমিশনারেটের বাগুইআটি থানার আইসি করা হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের সুখময় চক্রবর্তীকে কোচবিহার কোতোয়ালি থানার আইসি এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের সুদীপ্ত পরামানিককে বাঁকুড়ার বড়জোড়া থানার আইসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বড়জোড়ার বর্তমান আইসি প্রদীপ ঘোষকে পাঠানো হয়েছে পূর্ব বর্ধমানের ডিআইবি-তে।
পুরুলিয়ার রঘুনাথপুর থানার আইসি অতনু সাঁতরাকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ (STF)-এ পাঠানো হয়েছে এবং তাঁর জায়গায় রঘুনাথপুর থানার দায়িত্ব পেয়েছেন বাঁকুড়ার সাইবার ক্রাইম থানার আইসি সুব্রত মালাকার। ফালাকাটা থানার আইসি নীতেশ লামাকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে, আর ফালাকাটার আইসি হয়েছেন দার্জিলিং ডিইবি-র অনিন্দ্য ভট্টাচার্য। করিমপুর থানার আইসি অমিত অধিকারীকে পশ্চিম মেদিনীপুরের ডিআইবি-তে পাঠিয়ে করিমপুরের নতুন আইসি করা হয়েছে ট্রাফিক হেডকোয়ার্টার্সের কৌশিক কুমার শ-কে।
উত্তরবঙ্গ ও অন্যান্য জেলাতেও একাধিক বদলি হয়েছে। মিরিক থানার আইসি নয়ন চক্রবর্তীকে বসিরহাট থানার আইসি এবং বসিরহাটের আইসি মহম্মদ ফিরোজ আলিকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছে। মিরিক থানার দায়িত্ব পেয়েছেন দার্জিলিং ডিআইবি-র ভূষণ ছেত্রী। রাহারা থানার আইসি হৃষিকেশ সাহাকে ইন্টেলিজেন্স ব্রাঞ্চে পাঠিয়ে রাহারার আইসি করা হয়েছে ব্যারাকপুরের ইন্সপেক্টর কৃষ্ণেন্দু ঘোষকে। রাজগঞ্জ থানার আইসি অমিতাভ দাসকে ব্যারাকপুর কমিশনারেটের বিখে পিসিতে পাঠিয়ে রাজগঞ্জের আইসি হয়েছেন কালিম্পংয়ের সুজিত লামা। সিঙ্গুর থানার আইসি সুদীপ্ত সাধুখাঁকে এসটিএফ-এ পাঠিয়ে সিঙ্গুরের আইসি করা হয়েছে পূর্ব বর্ধমানের সিআইএ-র মানস কুমার দাসকে।
আর্শা থানার নতুন আইসি হচ্ছেন মহম্মদবাজারের পলাশ চট্টোপাধ্যায় এবং মহম্মদবাজার থানার নতুন আইসি অয়ন চক্রবর্তী। মালদহে ট্রাফিক ও রোড সেফটি বিভাগে যাচ্ছেন হাওড়া কমিশনারেটের পলাশ মহন্ত। বংশীহারি থানার আইসি স্বপন বিশ্বাসকে ডায়মন্ড হারবার পুলিশ জেলার ক্রাইম রেকর্ডস বিভাগে পাঠিয়ে বংশীহারির আইসি করা হয়েছে পিন্টু মুখোপাধ্যায়কে। হরিরামপুর থানার আইসি সমীর তামাংকে জলপাইগুড়ির সাইবার ক্রাইম থানায় পাঠিয়ে হরিরামপুরের আইসি হয়েছেন রাজু সোনার। হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়কে সিআইডি-তে পাঠিয়ে হরিহরপাড়ার আইসি করা হয়েছে এসটিএফের মনোজিৎ দাসকে। বৈষ্ণবনগরের আইসি সজল রায় যাচ্ছেন বৈষ্ণবনগরে এবং সুদীপ চক্রবর্তীকে পাঠানো হয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথি টাউন গ্রামীণ এলাকায়।
শিলিগুড়ি থানার আইসি হয়েছেন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের জয়দীপ ঘোষ, আর প্রবীর দত্তকে পাঠানো হয়েছে ইসলামপুর পুলিশ জেলার এমপিবি-তে। দার্জিলিং সদর থানার আইসি হয়েছেন বিশ্বসরয় সরকার এবং সৌহিক মজুমদারকে কালনা আদালতের কোর্ট ইন্সপেক্টর করা হয়েছে। ইসলামপুর থানার আইসি হয়েছেন প্রসেনজিৎ বিশ্বাস এবং শোভন কর্মকারকে কাঁথি আদালতের কোর্ট ইন্সপেক্টর করা হয়েছে। দিনহাটা থানার আইসি হয়েছেন হেমন্ত শর্মা, আর বুধাদিত্য রায়কে পাঠানো হয়েছে দার্জিলিং ডিইবি-তে। বালুরঘাট থানার আইসি পদে আসছেন সমন্ত বিশ্বাস। হরিণঘাটা থানার আইসি হয়েছেন প্রসেনজিৎ দত্ত এবং সুজিত পালকে পাঠানো হয়েছে ট্রাফিক হেডকোয়ার্টার্সে। এছাড়া আসানসোল-দুর্গাপুর কমিশনারেটে বিশ্বজিৎ মুখার্জিকে কুলটি থানার আইসি এবং অখিলেশ কুমার সিংকে আসানসোল দক্ষিণ থানার আইসি করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি ও আইজিপি (ল অ্যান্ড অর্ডার) অজয় মুকুন্দ রানাডের স্বাক্ষরে এই নির্দেশিকা জারি হয়েছে।