‘জলসা’ উড়িয়ে দেওয়ার হুমকি! প্রাণভয়ে চরম পদক্ষেপ অমিতাভ বচ্চনের, মুম্বই জুড়ে তুমুল আতঙ্ক!

দীপাবলির ঠিক মুখেই মুম্বইয়ের বলিপাড়ায় ফের সুরক্ষাবলয় নিয়ে তুমুল আতঙ্ক ও শঙ্কা তৈরি হলো। বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে আচমকা গুলি চলার ঘটনায় ইতোমধ্যেই নিজেদের নিরাপত্তা বাড়িয়েছিলেন একাধিক তারকা। কিন্তু এবার তার চেয়েও নজিরবিহীন এক দৃশ্য দেখা গেল শাহেনশাহ অমিতাভ বচ্চনের মুম্বইয়ের বিলাসবহুল বাংলো ‘জলসা’-র সামনে।

প্রতি রবিবার মুম্বইয়ের ‘জলসা’-র বাইরে জড়ো হওয়া হাজার হাজার অনুরাগী ও সাধারণ মানুষের সঙ্গে দেখা করার এক দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে অমিতাভ বচ্চনের। তবে এবার সেই নিয়ম মেনে দেখা করতে এলেও অমিতাভকে দেখা গেল সম্পূর্ণ আলাদা এক রূপে—বুলেটপ্রুফ কাচের শক্ত আড়ালে দাঁড়িয়ে অনুরাগীদের অভিবাদন গ্রহণ করতে!

কাচের আড়ালে ‘বিগ বি’, পাশে জুনিয়র বচ্চন

রবিবার ঐতিহ্য বজায় রেখে লাল-কালো ফুল হাতা জ্যাকেট, সিগনেচার টুপি ও চোখে চশমা পরে অনুরাগীদের সামনে আসেন অমিতাভ বচ্চন। তবে এবার নিরাপত্তার খাতিরে তাঁর এবং জমায়েত হওয়া জনতার মাঝে বসানো হয়েছিল একটি বিশালাকার বুলেটপ্রুফ কাচের প্রাচীর। বুলেটপ্রুফ কাচের আড়াল থেকেই হাত নেড়ে অনুরাগীদের ভালোবাসার জবাব দেন তিনি। তাঁর সাথে কিছুটা দূরে নীচে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ছেলে অভিষেক বচ্চনকেও।

হুমকি ইমেলের জেরেই কি এই কড়া পদক্ষেপ?

সূত্র মারফৎ জানা গেছে, সম্প্রতি বৃহন্মুম্বই পুরসভা বা বিএমসি (BMC)-র দফতরে একটি বোমার হুমকির ইমেল আসে। সেই ইমেলে সরাসরি অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’ উড়িয়ে দেওয়ার পাশাপাশি জনপ্রিয় গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে নিশানা করার কথা উল্লেখ ছিল। শুধু তাই নয়, মুম্বইয়ের একাধিক নামী স্কুল এবং খোদ মেয়রের দফতরেও বিস্ফোরণ ঘটানোর প্রকাশ্য হুমকি দেওয়া হয়।

যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, এই হুমকি মেলটি অমিতাভ বচ্চন বা দিলজিৎ দোসাঞ্জকে সরাসরি পাঠানো হয়নি, পাঠানো হয়েছে বিএমসি-র ঠিকানায়। তবে এই ধরণের গুরুতর মেল পাওয়ার পরেই বিন্দুমাত্র ঝুঁকি না নিয়ে মুম্বই পুলিশ ও বচ্চন পরিবারের তরফ থেকে অভিনেতার সুরক্ষায় নেওয়া হয়েছে এই চরম সতর্কতামূলক কড়া পদক্ষেপ।