অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার আগে জরুরি আপডেট! মহিলাদের বিরাট অনুরোধ করলেন মন্ত্রী

দেশের লাখ লাখ মহিলার জন্য রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana) নিয়ে এল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক খবর। চলতি নভেম্বর মাসের কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢোকার ঠিক আগেই আবেদনকারীদের উদ্দেশে বড় বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী মালতি রাভা রায়। যে সমস্ত যোগ্য মহিলা এখনও এই প্রকল্পের সুবিধা পাননি বা আবেদন করতে পারেননি, তাঁদের উদ্দেশ্যে কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

রাজ্য সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা যোজনার আওতায় ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। মহিলাদের আর্থিক সাহায্য ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই রাজ্য সরকারের এই উদ্যোগ।

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী মালতি রাভা রায় নিশ্চিত করেছেন, যে সকল যোগ্য মহিলা কারিগরি বা অন্যান্য কারণে এখনও এই যোজনায় নাম নথিভুক্ত করতে পারেননি, তাঁদের হতাশ হওয়ার কিছু নেই। খুব শীঘ্রই নতুন করে আবেদনের প্রক্রিয়া শুরু করা হবে। প্রতিটি যোগ্য মহিলা যাতে নিয়মিত এই সুবিধা পান, তার জন্য প্রশাসনিক স্তরে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, নভেম্বরের নতুন কিস্তি প্রাপকদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তার মাঝেই মন্ত্রীর এই ইতিবাচক ঘোষণায় আস্বস্ত হয়েছেন বহু নতুন আবেদনকারী। শীঘ্রই আবেদনের নতুন পোর্টাল বা সরকারি বিজ্ঞপ্তির অপেক্ষায় রাজ্যবাসী।