মাসাইমারার জঙ্গলে ভয়ঙ্কর অভিজ্ঞতা! সিংহীর সামনে ইঁদুরের মতো কাঁপছিলেন রণবীর? আলিয়াকে প্রপোজ করার সেই হাড়হিম গল্প ফাঁস!

বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার প্রেম ও প্রপোজাল নিয়ে যখন চর্চা তুঙ্গে, ঠিক তখনই নিজের প্রপোজালের রোমাঞ্চকর ও হাড়হিম অভিজ্ঞতা সামনে আনলেন অভিনেতা রণবীর কাপুর। শীঘ্রই মুক্তিপপেক্ষী ‘রামায়ণ’ ছবির প্রচারে মেগাস্টার অমিতাভ বচ্চনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ (KBC 18)-এর মঞ্চে অতিথি হিসেবে হাজির হচ্ছেন রণবীর। আর সেই শোয়ের হটসিটে বসে আলিয়া ভাটকে বিয়ের প্রস্তাব দেওয়ার পেছনের এক চরম রোমাঞ্চকর ও অজানা গল্প ফাঁস করলেন তিনি।

চ্যানেল কর্তৃপক্ষের প্রকাশিত কেবিসি-র নতুন প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে, ‘রামায়ণ’ ছবির পরিচালক নীতীশ তিওয়ারি, প্রযোজক নমীত মালহোত্রা এবং সহ-অভিনেতা সাই পল্লবী ও রবি দুবেকে সঙ্গে নিয়ে হটসিটে বসেছেন রণবীর। খেলার ফাঁকে অমিতাভ বচ্চনের সঙ্গে খোশগল্পে মেতে উঠতেই উঠে আসে তাঁর প্রপোজাল পর্বের স্মৃতি।

সকলের সামনে রণবীর জানান, তিনি আলিয়া ভাটকে প্রপোজ করার জন্য আফ্রিকার বিখ্যাত মাসাইমারা জঙ্গলকে বেছে নিয়েছিলেন। কিন্তু সেই প্রপোজ করতে গিয়েই তাঁর একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছিল! রণবীরের কথায়, সেই সময় তাঁদের গাইড ও ড্রাইভারের তৎপরতায় এক অভাবনীয় পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে। সেই জঙ্গল তথা সিংহীর সামনে তাঁর অবস্থা ঠিক কেমন হয়েছিল, তা শুনেই চমকে ওঠেন উপস্থিত দর্শকরা। অমিতাভ বচ্চনের সামনে রণবীরের মুখে এই হাড়হিম করা প্রপোজালের গল্প এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।