দীপাবলির আগেই কেন্দ্র সরকারের মেগা উপহার! এক ধাক্কায় বাড়ল ডিএ, মিলবে মোটা বকেয়া

উৎসবের মরশুমে দেশের কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল নরেন্দ্র মোদী সরকার। কর্মীদের জন্য আরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা (DA) এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ (DR) বৃদ্ধির সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই সিদ্ধান্তের ফলে ডিএ-এর হার বিদ্যমান ৬০ শতাংশ থেকে এক লাফে বেড়ে দাঁড়াল ৬৩ শতাংশে।

কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী সরাসরি লাভবান হবেন। পাশাপাশি প্রায় ৬৮ লক্ষ পেনশনভোগীও এই বাড়তি মহার্ঘ ত্রাণের সুবিধা পাবেন।

দীপাবলির বিশেষ উপহার:

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই সিদ্ধান্ত সম্পর্কে জানান, উৎসবের এই আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটি বিশেষ দীপাবলির উপহার। ২০২৬ সালের ১ জুলাই থেকে এই সংশোধিত ৬৩ শতাংশ ডিএ কার্যকর ধরা হবে।

রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে ২৫%:

কেন্দ্রীয় সরকারের এই নতুন ডিএ বৃদ্ধির ঘোষণার পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতার ব্যবধান আরও কিছুটা বেড়ে গেল। কেন্দ্রের ডিএ ৬৩ শতাংশে পৌঁছে যাওয়ার ফলে রাজ্য ও কেন্দ্রের ডিএ-র ফারাক এখন বেড়ে দাঁড়িয়েছে ২৫ শতাংশে।

উৎসবের ঠিক মুখেই কেন্দ্রের এই ঘোষণায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী মহলে স্বাভাবিকভাবেই আনন্দের হাওয়া বয়ে এনেছে। নভেম্বরের বেতনের