অলিম্পিক মেডেল বিজয়ী মীরাবাই চানুর মেগা প্রত্যাবর্তন! বিশ্ব ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে ভারতকে সোনা এনে দেবেন ভারতীয় তারকা?

অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা ভারোত্তোলক মীরাবাই চানু ২০২৬ বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের নেতৃত্ব দিতে পুরোপুরি প্রস্তুত। আগামী ২৭শে অক্টোবর থেকে ৮ই নভেম্বর পর্যন্ত চিনের ঐতিহাসিক নিংবো অলিম্পিক স্পোর্টস সেন্টারে আয়োজিত হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস (LA 2028) অলিম্পিক গেমসের জন্য নির্ধারিত দশটি গুরুত্বপূর্ণ বাছাই পর্বের মধ্যে এটিই প্রথম যোগ্যতা অর্জনকারী ইভেন্ট। ফলে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের নজর এখন চিনের নিংবো শহরের দিকে।

অলিম্পিক কোটা অর্জনের জটিল নিয়ম ও চ্যালেন্জ:
অলিম্পিক কোয়ালিফিকেশন র‍্যাঙ্কিং (OQR)-এ স্থান নিশ্চিত করতে অ্যাথলিটদের নির্ধারিত একটি নির্দিষ্ট ওজন শ্রেণীতে প্রথম কোয়ালিফিকেশন পিরিয়ডে মোট ৩টি এবং দ্বিতীয় পিরিয়ডে ২টি সফল ফলাফল (স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে) অর্জন করতে হবে। OQR প্রক্রিয়ায় উত্তোলিত প্রতি কিলোগ্রাম ওজনের জন্য এক র‍্যাঙ্কিং পয়েন্ট যোগ হবে। প্রতিযোগিতা শেষে নিজ নিজ ওজন শ্রেণীর সেরা ৮ জন শীর্ষ অ্যাথলিট সরাসরি পাবেন লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সরাসরি টিকিট।

নতুন ওজন শ্রেণীতে চানুর পদার্পণ ও ভারতীয় স্কোয়াড:
বিশ্বের প্রায় ৫০০-র বেশি অ্যাথলিটের উপস্থিতিতে ৩২ বছর বয়সী মীরাবাই চানু এবার মহিলাদের ৫৩ কেজি বিভাগে অংশগ্রহণ করছেন। টোকিও ২০২০ অলিম্পিকে রুপো জেতা ৪৯ কেজি বিভাগটি অলিম্পিক তালিকা থেকে বাদ পড়ায় চানু এবার এই নতুন বিভাগে নামছেন। ভারতের ৫ সদস্যের শক্তিশালী দলে চানু ছাড়াও রয়েছেন জ্ঞানেশ্বরী যাদব (৫৩ কেজি), উষা (৬১ কেজি), নিরুপমা দেবী সেরাম (৬১ কেজি) এবং পুরুষ বিভাগে লাভপ্রীত সিং (+১১০ কেজি)।