পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যান্সার শনাক্ত, জেমেলি হাসপাতালে সফল অস্ত্রোপচার সম্পন্ন!

রোমের জেমেলি হাসপাতালে ৭১ বছর বয়সী পোপ চতুর্দশ লিওর ডান ফুসফুসের নিম্নাংশ অপসারণের একটি সফল ৯০ মিনিটের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ভ্যাটিকান সিটি জানিয়েছে, অস্ত্রোপচারের সময় সংগৃহীত টিস্যুর হিস্টোলজিক্যাল পরীক্ষায় পোপের ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা বা ফুসফুসের ক্যান্সার নিশ্চিত করা হয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তার ফুসফুসে একটি ছোট ক্ষতের মতো নডিউল বা পিণ্ড শনাক্ত হয়েছিল, যা পরবর্তীতে ক্যান্সারে রূপ নেয়। চিকিৎসকদের মতে, অ্যাডেনোকার্সিনোমা ফুসফুসের ক্যান্সারের সবচেয়ে সাধারণ রূপ এবং এটি সাধারণত যারা ধূমপান করেন না তাদের মধ্যেও বেশি দেখা যায়। ভ্যাটিকান আরও জানিয়েছে, সফল অস্ত্রোপচারের পর পোপ বর্তমানে শঙ্কামুক্ত এবং তিনি তার কক্ষেই সচিব ও কর্মীদের সঙ্গে সময় কাটিয়েছেন। তবে সুস্থ হতে তার প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। এই স্বাস্থ্য জটিলতার কারণে পোপের ২০ অক্টোবর পর্যন্ত সমস্ত জনসমক্ষে উপস্থিতি এবং অনুষ্ঠানসমূহ বাতিল করা হয়েছে, এবং আগামী ৬ থেকে ১৭ নভেম্বর নির্ধারিত তার উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু সফর নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।