মোদির ডাবলস ধামাকা! দীপাবলির আগেই কি মন্ত্রিসভায় আসছে নতুন মুখ? তুঙ্গে জল্পনা

২০২৪ সালে তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় আসার পর কেটে গিয়েছে প্রায় আড়াই বছর। এর মধ্যে মন্ত্রিসভায় বড় ধরনের কোনো রদবদল দেখা যায়নি। তবে উৎসবের মরশুমেই সেই অপেক্ষার অবসান হতে পারে বলে রাজনৈতিক মহলে জোরালো গুঞ্জন শুরু হয়েছে। সরকারি সূত্রের খবর, দীপাবলির আগেই যে কোনো সময় কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় পরিবর্তন আনতে পারে মোদি সরকার।
কেন হঠাৎ এই জল্পনা? সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান তাঁর মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন। মঙ্গলবার তাঁর পদত্যাগের খবর সামনে আসার পরই মন্ত্রিসভার সম্ভাব্য রদবদল নিয়ে আলোচনা নতুন মোড় নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, আগামী দিনে তামিলনাড়ুতে দলীয় সংগঠনের কাজকে আরও বেশি সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এল মুরুগানের পদত্যাগের পর সরকারের অন্দরে শূন্য পদ এবং নতুন মুখের অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে দীপাবলির আগে কেন্দ্রের এই সম্ভাব্য মেগা রদবদল জাতীয় রাজনীতিতে যে নতুন উত্তাপ ছড়াচ্ছে, তা বলাই বাহুল্য।