বিমান থেকে নেমেই পুলিশি জালে বন্দি! আটক অবস্থাতেই এল জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজধানীতে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে চরম বিপাকে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। শনিবার মুম্বই থেকে বিমানে দিল্লি নামার পরেই তাঁকে ও তাঁর দলের দুই সহকর্মীকে বিমান থেকে আটক করে দিল্লি পুলিশ। তবে শুধু পুলিশি আটকই নয়, এর মাঝেই তাঁর জীবনে নেমে এল এক গভীর শোকের ছায়া।

পুলিশ সূত্রের খবর, গত কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর মহারাষ্ট্রের হিঙ্গোল জেলার সান্তুক পিম্পরি গ্রামে পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিজিতের ঠাকুমা। দিল্লি পুলিশই তাঁকে এই মর্মান্তিক খবরটি জানায়। এখন অভিজিৎকে সিদ্ধান্ত নিতে হবে যে, তিনি পুলিশি আটক অবস্থাতেই প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবেন, নাকি ঠাকুমার শেষকৃত্যে যোগ দিতে বাড়ি ফিরে যাবেন।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরের এই হাই-ভোল্টেজ বিক্ষোভের মাঝে অভিজিতের পারিবারিক এই বিপর্যয় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য সৃষ্টি করেছে।