শেয়ার বাজারে রক্তক্ষরণের মাঝেই বিরাট চমক! উৎসবে সোনা কেনার আগে জেনে নিন আজকের রেকর্ড দাম

বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে টালমাটাল আন্তর্জাতিক অর্থনীতি। ভারত-মার্কিন সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি শেয়ার বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অধিকাংশ বড় বিনিয়োগকারী। গত তিন বছর ধরে ভারতীয় শেয়ার বাজার আশানুরূপ পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় বড়সড় ক্ষতির মুখে পেঁছিয়েছেন আমানতকারীরা। নিফটি ৫০ বারবার ২৬,৫০০ পয়েন্টের গণ্ডি ছুঁতে ব্যর্থ হয়ে ২৩,০০০-এর ঘরে নেমে এসেছে। এই পরিস্থিতিতে শেয়ার বাজারের রক্তক্ষরণ থেকে বাঁচতে সোনাকেই সবচেয়ে সুরক্ষিত বিনিয়োগ বা বিকল্প আমানত হিসেবে বেছে নিচ্ছেন অভিজ্ঞ ইনভেস্টাররা।
বিশেষজ্ঞদের মতে, বাড়িতে বিয়ে বা কোনো শুভ অনুষ্ঠান থাকলে আরও বড় ধরনের দাম বৃদ্ধির আগেই সোনা কিনে রাখা বুদ্ধিমানের কাজ হবে। ফিজিক্যাল গোল্ডের পাশাপাশি চুরি বা হারানোর ঝুঁকি এড়াতে এবং ব্যাঙ্কের অতিরিক্ত লকার চার্জ ছাড়াই সোনার বাজারে ডিজিটাল গোল্ড, গোল্ড ইটিএফ (Gold ETF) কিংবা গোল্ড মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা।
আজ, ১০ অক্টোবর ২০২৬ (শনিবার), স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) প্রকাশিত তথ্য অনুযায়ী বাজারদর:
২৪ ক্যারেট ফাইন গোল্ড (995): ১ গ্রাম – ১৪,৯৩৪ টাকা
২২ ক্যারেট গয়নার সোনা (916 – কেনার সময়): ১ গ্রাম – ১৪,১৮৫ টাকা
২২ ক্যারেট সোনা (বিক্রি করার সময়): ১ গ্রাম – ১৩,৫৯০ টাকা
১৮ ক্যারেট সোনা (750 – কেনার সময়): ১ গ্রাম – ১১,৬৫০ টাকা
খাঁটি রূপো (999): ১ কেজি – ২,২৪,৬১৬ টাকা
(মনে রাখবেন, উল্লিখিত দামের সঙ্গে ৩ শতাংশ জিএসটি অতিরিক্ত যুক্ত হবে।)
সোনা কেনার সময় অবশ্যই বিশুদ্ধতা যাচাই করা জরুরি। ২২ ক্যারেট সোনার গহনায় ‘916’ এবং ১৮ ক্যারেটের ক্ষেত্রে ‘750’ বিআইএস (BIS) হলমার্ক চিহ্নিত থাকে। সোনা কেনার সময় শুধুমাত্র লোগো নয়, ৬ সংখ্যার আলফানিউমেরিক HUID নম্বরটি ভালো করে দেখে প্রতারণার হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখুন।