“ফলের গায়ের স্টিকার খুলে ধুলেই কি সব শেষ?”-মারাত্মক বিপদ এড়াতে FSSI-এর যে নিয়ম জানতেই হবে!

বাজার থেকে আপেল, কমলালেবু কিংবা নাশপাতি কিনে এনে ফলের গায়ে সাঁটানো ছোট্ট স্টিকারটি অনেকেই কেবল টেনে খুলে ফেলেন এবং ভালো করে ধুয়ে খেয়ে নেন। কিন্তু আপনি কি জানেন, এই পদ্ধতিটি সম্পূর্ণ সঠিক নয়? ভারতীয় খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা FSSAI (Food Safety and Standards Authority of India)-এর সাম্প্রতিক গাইডলাইন অনুযায়ী, ফলের গায়ের স্টিকার কেবল খুলে ফেললেই যথেষ্ট নয়, আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন।

ফলের গায়ে স্টিকার কেন থাকে?

সুপারমার্কেট বা ফলের দোকানে বিক্রি হওয়া বিভিন্ন ফলের গায়ে এই ছোট ছোট স্টিকার দেখা যায়। সাধারণত এই স্টিকারগুলিতে বিশেষ কোড বা পিএলইউ (PLU) কোড থাকে, যার সাহায্যে বিক্রেতারা ফলের ধরণ, গুণমান ও দাম নির্ধারণ করেন। আবার অনেক সময় ফল সম্পর্কে নানান বাণিজ্যিক তথ্যও সেখানে উল্লেখ থাকে। তবে মনে রাখা দরকার, এই স্টিকার বা এর আঠা খাওয়ার উপযোগী (Edible) নয়।

শুধু জল দিয়ে ধুলেই কি মুক্তি?

ফল খাওয়ার আগে পরিষ্কার জলে তা ধুয়ে নেওয়া সবসময়ই জরুরি। কারণ ফলের গায়ে ধুলোবালি ও অন্যান্য ক্ষতিকর পদার্থ লেগে থাকে। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্টিকার সরিয়ে কেবল জল দিয়ে ধুলেও তার আঠার রাসায়নিক অবশিষ্টাংশ ফলের খোসায় কিংবা ত্বকে লেগে থেকেই যায়।

FSSAI-এর স্পষ্ট পরামর্শ অনুযায়ী, স্টিকারটি তোলার পরে ফলের ওই নির্দিষ্ট অংশটির খোসা ছাড়িয়ে নেওয়া বা সামান্য অংশ কেটে বাদ দেওয়াই সবচেয়ে নিরাপদ। ভুলবশত স্টিকারযুক্ত ফল খেয়ে ফেললে আতঙ্কিত হওয়ার কারণ না থাকলেও, স্বাস্থ্যের কথা ভেবে সামান্য বাড়তি সতর্কতা অবলম্বন করা সবসময়ই বুদ্ধিমানের কাজ।

ফল খাওয়ার সঠিক নিয়ম কী?

  • প্রথমে ফলের গায়ে লাগানো স্টিকারটি সাবধানে তুলে ফেলুন।

  • এর পরে যে অংশে স্টিকারটি লাগানো ছিল, সেই জায়গার খোসা ছাড়িয়ে নিন অথবা চাকু দিয়ে সামান্য অংশ কেটে বাদ দিন।

  • সবশেষে ফলটি পরিষ্কার পানীয় জলে ভালো করে ধুয়ে নিন।

আপেলের মতো ফল যদি আপনি খোসা-সহ খেতে ভালোবাসেন, তবে স্টিকারের আঠা লেগে থাকা ওই ছোট্ট অংশটুকু কেটে বাদ দিলেই নিশ্চিন্তে তা উপভোগ করতে পারবেন।