যৌন হেনস্থার মেগা কাণ্ড! জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে সোজা বরখাস্ত কংগ্রেস সাংসদ
October 9, 2026

যৌন হেনস্থার গুরুতর অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) থেকে বরখাস্ত করা হল প্রবীণ অধ্যাপক তথা কংগ্রেস সাংসদ অঙ্গোমচা বিমল আকোইজামকে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফে একটি আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করে তাঁকে অবিলম্বে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই অধ্যাপক তথা সাংসদের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির জমা দেওয়া পুঙ্খানুপুঙ্খ তদন্ত রিপোর্ট এবং তাদের নির্দিষ্ট সুপারিশের ভিত্তিতেই এই কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনায় রাজনৈতিক ও শিক্ষামহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।