সেপ্টেম্বরেই চারদিনের লম্বা ছুটি! সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে এল নবান্ন, এখনই মিলিয়ে নিন ছুটির তালিকা

অক্টোবর মাস থেকে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর মরশুম শুরু হলেও, তার আগেই সেপ্টেম্বরে সরকারি কর্মীদের জন্য দারুণ এক ছুটির সুযোগ নিয়ে এল রাজ্য সরকার। ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উপলক্ষে সরকারি অফিস, স্কুল এবং কলেজগুলিতে ছুটি থাকবে। সরকারি ছুটির এই তালিকা অনুযায়ী, ওই দিনটি বৃহস্পতিবার হওয়ায় পরের দিন অর্থাৎ শুক্রবার যদি কেউ অতিরিক্ত ছুটি ম্যানেজ করে নিতে পারেন, তবে শনি ও রবিবার মিলিয়ে মোট টানা চার দিন ছুটির সুবর্ণ সুযোগ তৈরি হতে পারে।
১৭ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই চার দিনের দীর্ঘ উইকেন্ডের সুযোগ কাজে লাগিয়ে অনেকেই পুজোর আগে ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা সেরে ফেলতে পারেন। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা আগেই প্রকাশ করেছে নবান্ন। সেই তালিকায় রাজ্য সরকারের নিজস্ব ছুটির পাশাপাশি এনগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট অনুযায়ী সাধারণ ছুটির দিনগুলিরও উল্লেখ রয়েছে। ইতিমধ্যে বছরের বেশ কিছু ছুটি পেরিয়ে গেলেও, সামনেই রয়েছে দুর্গাপুজো এবং বছরের অন্যান্য উৎসবের লম্বা ছুটি।
অক্টোবর মাস জুড়ে রয়েছে ছুটির ছড়াছড়ি। মহালয়া থেকে শুরু করে পুজোর মূল দিনগুলিতে যেমন ছুটি থাকবে, তেমনই রাজ্য সরকারের অতিরিক্ত ছুটির তালিকায় ২২, ২৩ এবং ২৪ অক্টোবরও ছুটির বন্দোবস্ত করা হয়েছে। ফলে পুজোয় দীর্ঘ ছুটির আমেজ বজায় থাকবে। এছাড়া বছরের শেষ দিকে ভাইফোঁটা এবং বড়দিনের ছুটির সুযোগ তো থাকছেই। তাই পুজোর লম্বা ছুটির অপেক্ষায় দিন গোনার পাশাপাশি সেপ্টেম্বরের এই সংক্ষিপ্ত ছুটির সুযোগটি লুফে নিতে এখন থেকেই ছক কষে ফেলুন সরকারি কর্মীরা।