বাইকপ্রেমীদের জন্য বিরাট ধামাকা! ভারতে এল ১৩.৮৯ লক্ষ টাকার দুর্দান্ত কাওয়াসাকি বাইক

বাইকপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে নতুন ২০২৭ কাওয়াসাকি ভার্সেস ১১০০ (2027 Kawasaki Versys 1100)। স্পোর্টস-ট্যুরিং সেগমেন্টের এই শক্তিশালী মোটরসাইকেলটির এক্স-শোরুম দাম রাখা হয়েছে ১৩.৮৯ লক্ষ টাকা। আপাতত বাইকটি মেটালিক ম্যাট গ্রাফিন স্টিল গ্রে ও মেটালিক ডিয়াবলো ব্ল্যাক—এই একটিমাত্র আকর্ষণীয় ডুয়েল-টোন কালার অপশনে বাজারে উপলব্ধ করা হয়েছে। নতুন এই মডেলে যুক্ত করা হয়েছে আরও শক্তিশালী ইঞ্জিন, লং-ট্রাভেল সাসপেনশন, আপরাইট রাইডিং পজিশন এবং একগুচ্ছ আধুনিক ইলেকট্রনিক রাইডার এইড।
শক্তিশালী ১,০৯৯ সিসি ইঞ্জিন নতুন কাওয়াসাকি ভার্সেস ১১০০ বাইকটিতে দেওয়া হয়েছে ১,০৯৯ সিসির লিকুইড-কুলড, ইনলাইন ফোর-সিলভার ইঞ্জিন। যা থেকে ৯,০০০ আরপিএমে সর্বোচ্চ ১৩৫ পিএস শক্তি এবং ৭,৬০০ আরপিএমে ১১২ এনএম টর্ক উৎপন্ন হয়। এই ইঞ্জিনের শক্তি পেছনের চাকায় পৌঁছানোর জন্য রয়েছে একটি ৬-গতির গিয়ারবক্স। বড় ইঞ্জিনের সুবাদে বাইকটি মিড-রেঞ্জে আরও দুর্দান্ত পারফরম্যান্স দিতে সক্ষম। একইসঙ্গে কাওয়াসাকির সিগনেচার স্মুথ ও রিফাইন্ড পাওয়ার ডেলিভারি বজায় রাখা হয়েছে, যা হাইওয়ে ক্রুজিংয়ের পাশাপাশি পাহাড়ি বা বাঁকা রাস্তায় দারুণ এনগেজিং রাইডিং অভিজ্ঞতা দেবে।
লং-ডিসট্যান্স ট্যুরিংয়ের জন্য আদর্শ অফ-রোডিংয়ের পরিবর্তে মূলত লং-ডিসট্যান্স রোড ট্যুরিংয়ের কথা মাথায় রেখেই বাইকটি ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে ১৫০ মিলিমিটার ফ্রন্ট এবং ১৫২ মিলিমিটার রিয়ার সাসপেনশন ট্রাভেল। উভয় দিকেই ব্যবহার করা হয়েছে ১৭ ইঞ্চির চাকা। দীর্ঘ যাত্রায় চালকের ক্লান্তি দূর করতে রয়েছে আরামদায়ক আপরাইট সিটিং পজিশন, প্রিমিয়াম কুশনের সিট এবং অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন। রাইডিং পজিশন থেকে না উঠেই উইন্ডস্ক্রিনের উচ্চতা পরিবর্তন করে বাতাসের গতি থেকে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
আধুনিক ইলেকট্রনিক ফিচার্স ও সুরক্ষা রাইডারদের সুরক্ষার কথা মাথায় রেখে বাইকটিতে একাধিক ইলেকট্রনিক ফিচার্স যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩-মোড ট্র্যাকশন কন্ট্রোল, একাধিক সিলেকটেবল পাওয়ার মোড, এ বি এস, ইলেকট্রনিক ক্রুজ কন্ট্রোল এবং কর্নারিং ম্যানেজমেন্ট সিস্টেম। এছাড়াও রয়েছে ইলেকট্রনিক থ্রটল এবং আইএমইউ-ভিত্তিক সিস্টেম, যা কর্নারিংয়ের সময় ইঞ্জিন পাওয়ার ও ব্রেকিং নিখুঁতভাবে নিয়ন্ত্রণে সাহায্য করে। অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচের কারণে ক্লাচ লিভার ব্যবহারে কম শক্তি লাগে এবং হঠাৎ ডাউনশিফটের সময় পেছনের চাকা স্লিপ করার ঝুঁকি কমে যায়।
২১ লিটার ফুয়েল ট্যাঙ্ক ও ইউএসবি পোর্ট দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সুবিধার জন্য বাইকে রয়েছে ২১ লিটারের বিশাল ফুয়েল ট্যাঙ্ক। এক্সপ্রেসওয়েতে একটানা ড্রাইভ করার জন্য ক্রুজ কন্ট্রোল দারুণ কাজে দেবে। হ্যান্ডেলে দেওয়া হয়েছে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, ফলে যাত্রাপথে স্মার্টফোন বা জিপিএস ডিভাইস অনায়াসে চার্জ করা যাবে। এছাড়া কাওয়াসাকির অফিসিয়াল প্যানিয়ার এবং টপ-বক্স অ্যাক্সেসরিজ যুক্ত করে লাগেজ বহনের সুবিধাও বাড়িয়ে নেওয়া সম্ভব। বাইকটিতে ফুল-এলইডি লাইটিংয়ের পাশাপাশি সামগ্রিক কার্ব ওয়েট রাখা হয়েছে ২৫৭ কেজি। বাইকটির সিট হাইট ৮২০ মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৫০ মিলিমিটার।