মোদীর সঙ্গে সেলফি তুলতে বিশ্বনেতাদের কাড়াকাড়ি! ব্রিকস সামিটে তুমুল উন্মাদনা!

নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই কূটনৈমিতিক মঞ্চে এক অনন্য দৃশ্য দেখা গেল। সম্মেলন শুরুর আগে ‘ব্রিকস বিজনেস ফোরাম’-এর ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি তোলার জন্য বিদেশি প্রতিনিধিদের মধ্যে চরম উন্মাদনা লক্ষ্য করা যায়। বিশেষ করে বিদেশি নারী প্রতিনিধিরা উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রী মোদীর কাছে সেলফি ও ছবি তোলার অনুরোধ জানান।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, ব্যাকড্রপের সামনে দাঁড়িয়ে এক মহিলা প্রতিনিধি মোদীর কাছে ছবি তোলার আবদার করতেই তিনি হাসিমুখে তা সাদরে গ্রহণ করেন। এই মুহূর্তটিকে অত্যন্ত সৌভাগ্যের বলে উল্লেখ করেন প্রতিনিধিরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার উপস্থিতিতে এই ঘটনা বিশ্বমঞ্চে মোদীর তুমুল জনপ্রিয়তার কথাই ফের প্রমাণ করল। আজ প্রধানমন্ত্রী মোদীর ব্যস্তসূচিতে ইথিওপিয়া, মালয়েশিয়া এবং আবুধাবির শীর্ষ নেতাদের সঙ্গে একের পর এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে।