পুজোর আগে হুড়মুড়িয়ে কমল সোনার দাম! কত হাজার টাকা সস্তা হল ১০ গ্রাম সোনা?

উৎসবের মরশুম শুরু হওয়ার ঠিক মুখেই দেশের সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত শ্রেণীর জন্য এল এক অত্যন্ত স্বস্তিদায়ক খবর। ফের একবার ঝড়ের গতিতে পতন ঘটল মূল্যবান হলুদ ধাতুর দামে। আজ, বুধবার দেশজুড়ে প্রায় সমস্ত প্রধান শহরগুলিতেই এক ধাক্কায় অনেকটাই কমেছে সোনার দর। হুড়মুড়িয়ে এই দাম হ্রাসের ফলে সোনা কেনার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে সাধারণ ক্রেতাদের জন্য। বিশেষ করে পুজোর আগে যাঁদের বাড়িতে বিয়ে বা নানা সামাজিক অনুষ্ঠান রয়েছে, তাঁদের পকেটেই এবার স্বস্তির ছোঁয়া লাগল।
আজকের বাজারদর বিশ্লেষণ করলে দেখা যায়, কলকাতার বাজারে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৪৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার পাকা সোনা বিক্রি হচ্ছে ১ লক্ষ ৫৪ হাজার ৩১০ টাকায়। অন্যদিকে, দেশের রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৬০০ টাকা এবং ২৪ ক্যারেটের দাম ১ লক্ষ ৫৪ হাজার ৪৬০ টাকা রেকর্ড করা হয়েছে। আর্থিক রাজধানী মুম্বই, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই এবং হায়দরাবাদে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা ১ লক্ষ ৪1 হাজার ৪৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনা ১ লক্ষ ৫৪ হাজার ৩১০ টাকায় উপলব্ধ রয়েছে।
আহমেদাবাদ, জয়পুর, লখনউ এবং গুরুগ্রামের মতো শহরগুলিতেও ছবিটা প্রায় একই রকম। এই সমস্ত শহরে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪1 হাজার ৬০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৪ হাজার ৪৬০ টাকায় নেমে এসেছে। এছাড়া ভুবনেশ্বরে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা ১ লক্ষ ৪১ হাজার ৪৫০ টাকা এবং পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা ও ২৪ ক্যারেট সোনা ১ লক্ষ ৫৪ হাজার ৩৬০ টাকায় বিকোচ্ছে। উৎসবের ঠিক আগে সোনার দামে এই বিরাট স্বস্তি আসায় খুশির হাওয়া ক্রেতা মহলে।