ডায়াবেটিস থেকে হার্ট অ্যাটাক—সব রোগের এক মহৌষধি! প্রতিদিন সকালে চুমুক দিন এই বিশেষ চায়ে

বর্তমান দ্রুতগতির এই যান্ত্রিক জীবনে মানুষ প্রায়শই নিজেদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার মতো পর্যাপ্ত সময় খুঁজে পেতে হিমশিম খান। যার ফলে অজান্তেই তারা নানা ধরনের মারাত্মক অসুস্থতার ঝুঁকিতে পড়ে চলেছেন। সুস্থ ও দীর্ঘজীবী হওয়ার জন্য সঠিক সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা এবং একটি স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি অনুসরণ করা একান্ত অপরিহার্য। নিজেকে সর্বদা ফিট ও চাঙ্গা রাখতে দৈনন্দিন রুটিনে সঠিক শরীরচর্চা, যোগব্যায়াম এবং ধ্যান বা মেডিটেশন অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
অনেকেই সকালের শুরুটা গ্রিন টি, ব্ল্যাক টি কিংবা ব্ল্যাক কফি দিয়ে করতে পছন্দ করেন, কারণ এগুলির নানা রকম স্বাস্থ্যগুণ রয়েছে। তবে সুস্থ জীবনধারার জন্য আরেকটি অত্যন্ত কার্যকরী ও জাদুকরি পানীয় হলো ‘ব্লু টি’ বা নীল চা। পুষ্টিবিদ ও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অপরাজিতা ফুল থেকে তৈরি এই বিশেষ চা মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী। তাই দৈনন্দিন স্বাস্থ্যরুটিনে এটি অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত। বিশেষ করে সকালেরবেলা খালি পেটে এই উষ্ণ পানীয় পান করলে শরীরে দ্বিগুণ ফল পাওয়া যায়। চলুন, বিশদে জেনে নেওয়া যাক ব্লু টি-র জাদুকরী গুণগুলি সম্পর্কে।
প্রথমত, ব্লু টি পান করা হৃদযন্ত্রের স্বাস্থ্যের অবিশ্বাস্য উন্নতি ঘটায়। প্রতিদিন সকালে খালি পেটে এই চা পান করলে শরীরের ক্ষতিকর কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের মাত্রা নিখুঁতভাবে নিয়ন্ত্রণে থাকে। ব্লু-টিতে প্রচুর পরিমাণে বায়োফ্ল্যাভোনয়েড নামক একটি বিশেষ উপাদান থাকে, যা শরীরকে শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট সরবরাহ করে এবং হার্টকে সুরক্ষিত রাখতে দারুণভাবে সহায়তা করে। দ্বিতীয়ত, আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থাকে, তবে অবশ্যই এই চা খাওয়া উচিত। এটি রক্তে শর্করার মাত্রা বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে ম্যাজিকের মতো কাজ করে। উল্লেখ্য যে, ব্লু-টি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর একটি পানীয়।
তৃতীয়ত, ব্লু-টি পান করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বহুগুণ শক্তিশালী হয়। এতে উপস্থিত ‘টারনাটিন’ নামক উপাদানটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং মানব শরীরে ক্যানসার কোষের অস্বাভাবিক বৃদ্ধি রোধ করতে বিশেষভাবে সহায়তা করে। চতুর্থত, আপনি যদি দ্রুত ওজন কমাতে চান, তবে আপনার নিয়মিত এই নীল চা পান করা উচিত। এতে অতিরিক্ত চর্বি, কার্বোহাইড্রেট বা কোলেস্টেরল একেবারেই থাকে না। ফলে এটি অযথা ক্ষুধা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা রোধ করতে সাহায্য করে। পঞ্চমডত, অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এই চা ত্বক ও চুল—উভয়ের জন্যই ভীষণ উপকারী। এটি কোষের ফ্রি র্যাডিক্যালের হাত থেকে সুরক্ষা দেয়। নিয়মিত এটি পান করলে আপনি দীর্ঘ সময় ধরে নিজের তারুণ্য ও উজ্জ্বলতা ধরে রাখতে পারবেন।
কীভাবে খুব সহজেই বানাবেন অপরাজিতা ফুলের চা?
প্রয়োজনীয় উপকরণ:
৪-৫টি ফ্রেশ বা শুকনো অপরাজিতা ফুল
১ কাপ জল
১ চামচ মধু
সামান্য লেবুর রস
প্রণালী:
প্রথমে একটি পাত্রে এক কাপ জল ভালো করে ফুটিয়ে নিন। এরপর অপরাজিতা ফুলগুলি ভালো করে ধুয়ে নিয়ে ফুটন্ত জলে দিয়ে খানিকক্ষণ ফোটান। তারপর গ্যাসের আঁচ বন্ধ করে পাত্রটি ৩ থেকে ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। এইবার জলটি ভালোভাবে ছেঁকে নিয়ে তাতে সামান্য লেবুর রস ও মধু মিশিয়ে নিন। ব্যস, তৈরি আপনার স্বাস্থ্যকর গরম গরম ব্লু টি!