করিনার সঙ্গে রোম্যান্টিক ফটোশুট! সইফের ইতালিয়ান প্রেমিকার কাণ্ডে মেজাজ হারিয়ে যা হয়েছিল…

বলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে সইফ আলি খান এবং করিনা কাপুরের জুটির জনপ্রিয়তা আকাশছোঁয়া। তবে করিনার সঙ্গে ঘর বাঁধার আগে অভিনেতা সইফ আলি খানের জীবনে এসেছিলেন ইতালিয়ান মডেল রোসা ক্যাটালানো। অমৃতার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর রোসার সঙ্গে তাঁর সম্পর্ক বেশ কিছুদিন চুটিয়ে চলেছেলেও, পরবর্তীতে এক অদ্ভুত ঘটনার জেরে সেই সম্পর্কে বড় ফাটল ধরেছিল। বলিপাড়ার অন্দরে আজও ঘুরেফিরে আসে সেই পুরোনো চর্চিত গল্প।

রোসার সামনেই করিনার সঙ্গে ঘনিষ্ঠতা! ২০০৪ সালের একটি ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য ফটোশুট করছিলেন সইফ ও করিনা। সেই সেটে উপস্থিত ছিলেন সইফের তৎকালীন প্রেমিকা রোসাও। অভিযোগ, সেই শুটিংয়ে সইফ ও করিনার মধ্যে দুর্দান্ত কেমেস্ট্রি ও ঘনিষ্ঠতা দেখে বেজায় চটে যান রোসা। দু’জনে একসঙ্গে কোনো ছবি না করা সত্ত্বেও কেন এমন ‘হট’ ফটোশুট করা হচ্ছে, তা নিয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। গুঞ্জন রয়েছে, এই দূরত্ব ও ভুল বোঝাবুঝির জন্যই শেষ পর্যন্ত সইফ ও রোসার সম্পর্কের ইতি ঘটে।

সকালের রোমহর্ষক সিক্রেট ফাঁস করলেন অক্ষয় কুমার! এদিকে, অমিতাভ বচ্চনের জনপ্রিয় শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে ‘তাসান’ ছবির প্রচারে এসে সইফের এক গোপন কীর্তি ফাঁস করে দিয়েছিলেন খোদ অক্ষয় কুমার। ২০০৮ সালের সেই ছবির শুটিংয়ের দিনগুলির কথা স্মরণ করে অক্ষয় জানান, একদিন ভোর সাড়ে চারটে নাগাদ ঘুম থেকে উঠে তিনি দেখেন ঠিক তাঁর পাশের রুম থেকেই বেরিয়ে আসছেন সইফ আলি খান!

অক্ষয় সঙ্গে সঙ্গে কৌতূহলী হয়ে সইফকে প্রশ্ন করেন, এত ভোরে তিনি সেখানে কী করছেন? বিন্দুমাত্র আমতা আমতা না করে সইফ তখন সোজাসাপ্টা জবাব দিয়েছিলেন—তাঁরা নাকি স্রেফ সকালবেলা ‘জগিং’ করতে যাচ্ছেন! বিগ বির সামনে অক্ষয়ের মুখে এই মজার ও চাঞ্চল্যকর গল্প শুনে সেদিনের সেটে হাসির রোল পড়ে গিয়েছিল। অতীত জীবনের এই সমস্ত চড়াই-উতরাই পেরিয়ে আজ করিনার সঙ্গেই সুখের সংসার করছেন ছোট নবাব।