অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি তবে ১৫ তারিখেই ঢুকছে? নাকি ১৭ সেপ্টেম্বর খাতার ছবি বদলাবে?

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকার কিস্তি নিয়ে উপভোক্তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। সেপ্টেম্বর মাসের এই টাকা কি আগামী ১৫ তারিখেই পাঠানো হবে, নাকি ১৭ সেপ্টেম্বর বিশেষ ‘অন্নপূর্ণা দিবস’ উপলক্ষে সরাসরি জমা পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে? এই নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য।

শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হতে চলেছে ‘অন্নপূর্ণা দিবস’। আর এই বিশেষ দিনটিকেই বেছে নেওয়া হয়েছে আর্থিক সহায়তার টাকা পাঠানোর জন্য। ওই দিন রাজ্যের প্রায় ১ কোটি ৪৮ লক্ষ যোগ্য মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একযোগে ৩০০০ টাকা সরাসরি (DBT) পাঠিয়ে দেওয়া হবে। এই উপলক্ষে খাস কলকাতায় প্রায় ১ লক্ষ উপভোক্তাকে নিয়ে একটি বিশেষ রাজ্যস্তরিয় কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। ফলে পুজো ও উৎসবের মরসুমের আগে সরকারের এই বড় পদক্ষেপে বিরাট স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন রাজ্যের কোটি কোটি নারী।