৬০ ঘণ্টা যুদ্ধের পর সচল ট্র্যাক, উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য জানুন কোন ট্রেনগুলি ঘুরপথে চলছে

টানা প্রায় দুই দিন অবিরাম লড়াই চালানোর পর অবশেষে নিউ ফরাক্কায় স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রেল পরিষেবা। এর ফলে সচল হচ্ছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগও। গত ৩ সেপ্টেম্বর রাতে অবিরাম ভারী বৃষ্টির জেরে নিউ ফারাক্কা ও তিলডাঙার মাঝের রেললাইনের বাঁধে ধস নামে। তবে বড় কোনো বিপদের আগেই মনসুন পেট্রোলিং ভ্যানের নজরে বিষয়টি আসায় দ্রুত মেরামতির কাজ শুরু করা সম্ভব হয়। টানা প্রায় ৬০ ঘণ্টা ধরে চলা যুদ্ধকালীন তৎপরতার পর শনিবার রাতে ওই অংশে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়।
তবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে এখনও কিছুটা সময় লাগবে। রবিবার সকালেও পরিস্থিতি সম্পূর্ণ অনুকূল নয়, কারণ আজও প্রায় ১৪টি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। পাশাপাশি, মালদা থেকে ছাড়া দুটি গুরুত্বপূর্ণ ট্রেন এদিন বাতিল করা হয়েছে।
যে ট্রেনগুলি ঘুরপথে চলছে
নলহাটি-আজিমগঞ্জ-নিউ ফরাক্কা হয়ে চলাচলকারী ট্রেন:
২২৫০৩ কন্যাকুমারী-ডিব্রুগড়-বিবেক এক্সপ্রেস (যাত্রা শুরু ৩ সেপ্টেম্বর)
১৩০১১ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর)
০৭০৪৭ সেকেন্দ্রাবাদ-নাহারলাগুন এক্সপ্রেস (যাত্রা শুরু ৪ সেপ্টেম্বর)
১২৫০৩ এসএমভিবি বেঙ্গালুরু-আগরতলা হামসফর এক্সপ্রেস (যাত্রা শুরু ৪ সেপ্টেম্বর)
১৩১৪৭ শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর)
তিলডাঙ্গা-বল্লালপুর-নিউ ফরাক্কা হয়ে চলাচলকারী ট্রেন:
১৫৬৫৭ দিল্লি-কামাখ্যা ব্রহ্মপুত্র মেল (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর)
১৩৪১০ কিউল-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর)
১৫৬৪৭ লোকমন্য তিলক টার্মিনাস-গুয়াহাটি এক্সপ্রেস (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর)
১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর)
১২০৪১ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর)
ব্যান্ডেল-কাটোয়া-আজিমগঞ্জ হয়ে চলাচলকারী ট্রেন:
১৩১৪৯ শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর)
১৩১৫৩ শিয়ালদা-মালদা টাউন গৌর এক্সপ্রেস (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর)
১২৩৪৩ শিয়ালদা-হলদিবাড়ি দার্জিলিং মেল (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর)
১২৩৭৭ শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস (যাত্রা শুরু ৫ সেপ্টেম্বর)
যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে
রবিবার মালদা টাউন থেকে ছেড়ে যাওয়া দুটি ট্রেন যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাতিল ঘোষণা করা হয়েছে। ট্রেন দুটি হলো— ১৩৪০৯ মালদা টাউন-কিউল এক্সপ্রেস এবং ১৩৪১৫ মালদা টাউন-পাটনা এক্সপ্রেস (উভয় ট্রেনেরই যাত্রা শুরুর তারিখ ৬ সেপ্টেম্বর)। রেলের তরফ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক করতে কর্মীরা এখনও কাজ চালিয়ে যাচ্ছেন। যাত্রীদের যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনের রুট সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।