ইউটিউব চ্যানেল বাঁচানোর শেষ সুযোগ! এই ৭টি মারাত্মক ভুল করলেই চিরতরে বন্ধ হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব আজ অনেকের কাছেই উপার্জনের মূল মাধ্যম। বছরের পর বছর কঠোর পরিশ্রম করে কন্টেন্ট ক্রিয়েটররা নিজেদের চ্যানেল গড়ে তোলেন, তৈরি করেন বিশাল সাবস্ক্রাইবার বেস। কিন্তু ছোট্ট একটা ভুলেই মুহূর্তের মধ্যে জলে যেতে পারে এই সমস্ত পরিশ্রম। গুগলের সুনির্দিষ্ট নিয়ম ও কমিউনিটি গাইডলাইন না মানলে নিমেষেই চিরতরে বন্ধ হয়ে যেতে পারে আপনার সাধের ইউটিউব চ্যানেল।

ইউটিউব সম্পূর্ণভাবে পরিচালিত হয় গুগল এবং কমিউনিটি গাইডলাইনের কঠোর নির্দেশিকা মেনে। কোনো চ্যানেল যদি নিয়মিত এই নীতিগুলি লঙ্ঘন করে, তবে ইউটিউব কর্তৃপক্ষ সতর্কবার্তা, স্ট্রাইক কিংবা চ্যানেল স্থায়ীভাবে ডিলিট করার মতো কঠোর পদক্ষেপ নিতে পারে। এর ফলে এক নিমেষেই হারিয়ে যেতে পারে চ্যানেলের সমস্ত ভিডিও, সাবস্ক্রাইবার এবং মনিটাইজেশনের সুযোগ।

সবচেয়ে বড় ঝুঁকির কারণ হলো কপিরাইট আইন অমান্য করা। অন্যের গান, ভিডিও ক্লিপ কিংবা কোনো কপিরাইটযুক্ত উপাদান বিনা অনুমতিতে বারবার ব্যবহার করলে কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা থাকে। একাধিক স্ট্রাইক জমলে চ্যানেল রক্ষা করা অসম্ভব হয়ে পড়ে। পাশাপাশি হিংসাত্মক কন্টেন্ট, ঘৃণামূলক বক্তব্য, যৌন বিষয়বস্তু, বিপজ্জনক কাজের প্রচার বা বিভ্রান্তিকর তথ্য আপলোড করাও সম্পূর্ণ নিষিদ্ধ।

এছাড়াও শর্টকাট বা কৃত্রিম উপায়ে চ্যানেলের গ্রোথ বাড়ানোর চেষ্টা করলে বিপদ আরও বাড়তে পারে। টাকা দিয়ে ভিউ বা সাবস্ক্রাইবার কেনা, কমেন্ট বক্সে স্প্যাম লিঙ্ক ছড়ানো কিংবা প্রতারণামূলক উপায়ে এনগেজমেন্ট বাড়ানোর চেষ্টা ইউটিউবের অ্যালগরিদমের ধরা পড়ে যায়। সাধারণ নিয়ম ভঙ্গের ক্ষেত্রে সতর্কবার্তা বা আপিলের সুযোগ মিললেও, গুরুতর নীতিভঙ্গের ক্ষেত্রে কোনো রকম নোটিশ ছাড়াই চ্যানেল ব্লক করে দেওয়া হয়। তাই চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রাখতে সবসময় নিজস্ব ও মৌলিক কনটেন্ট তৈরির ওপর জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।