আইফোনের নতুন মডেলে আসছে বিরাট চমক! লঞ্চের আগেই ফাঁস হল আইফোন ১৮ প্রো-এর ধামাকাদার ফিচার্স ও দাম

প্রযুক্তি দুনিয়ায় সবসময়ই আইফোনের নতুন মডেল নিয়ে উন্মাদনা থাকে তুঙ্গে। আর এবার অ্যাপলপ্রেমীদের জন্য সামনে এল এক বিরাট খবর। খুব শীঘ্রই বাজারে আসছে বহুল প্রতীক্ষিত আইফোন ১৮ প্রো (iPhone 18 Pro)। লঞ্চের আগেই এই প্রিমিয়াম স্মার্টফোনের সম্ভাব্য ফিচার, ক্যামেরা এবং দাম নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে টেক মহলে।
লঞ্চের তারিখ ও সম্ভাব্য দাম:
রিপোর্ট অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আইফোন ১৮ প্রো ম্যাক্স এবং আইফোন আল্ট্রার সঙ্গেই লঞ্চ হতে পারে এই নতুন মডেলটি। তবে আইফোন প্রেমীদের জন্য কিছুটা হতাশার খবরও রয়েছে। মার্কিন ডলারের দাম বৃদ্ধি ও উন্নত প্রযুক্তির কারণে নতুন মডেলটি আগের সংস্করণের তুলনায় প্রায় ২৫০ থেকে ৩৫০ ডলার পর্যন্ত দামি হতে পারে। সেই হিসাব অনুযায়ী, ভারতে আইফোন ১৮ প্রো-এর দাম প্রায় ১,৬৩,৯০০ টাকা পর্যন্ত ছুঁতে পারে বলে অনুমান করা হচ্ছে।
ক্যামেরা ও ডিসপ্লেতে বড় আপগ্রেড:
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন এই ফোনে ফটোগ্রাফির জন্য দারুণ সব আপডেট থাকছে। এর পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে, যার প্রতিটি লেন্সই ৪৮ মেগাপিক্সেলের (মেইন, আল্ট্রা-ওয়াইড এবং টেলিফোটো)। পাশাপাশি সেলফি ও ভিডিও কলের জন্য মিলতে পারে ১৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ডিসপ্লের ক্ষেত্রে এতে থাকছে ৬.৩ ইঞ্চির [120Hz] ওলেড (OLED) ডিসপ্লে।
প্রসেসর ও ব্যাটারি ব্যাকআপ:
পারফরম্যান্সের দিক থেকে ফোনটিকে আরও শক্তিশালী করতে দেওয়া হতে পারে নতুন এ২০ প্রো (A20 Pro) চিপসেট, যা ২ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি। এটি আগের চিপের তুলনায় প্রায় ১৫ শতাংশ দ্রুত কাজ করবে এবং ৩০ শতাংশ বেশি ব্যাটারি সাশ্রয়ী হবে। এছাড়া ফোনটিতে ৫০০০ এমএএইচ-এর বেশি অর্থাৎ ৫১০০mAh ব্যাটারি এবং ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা থাকতে পারে। লুকের দিক থেকে পুরনো ডিজাইনেই নতুন ডিপ চেরি রঙের আকর্ষণীয় অপশন নিয়ে হাজির হতে পারে টেক জায়ান্ট অ্যাপল।