ক্যামাক স্ট্রিটে অভিষেকের পার্টি অফিস ২৪ ঘণ্টার মধ্যে খালি করার কড়া নির্দেশ! মালিকের পাঠানো আইনি নোটিশে শোরগোল

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস ঘিরে হঠাৎই চরম আইনি জটিলতা তৈরি হয়েছে। ওই নির্দিষ্ট বাড়িটি খালি করার নির্দেশ দিয়ে কড়া ভাষায় আইনি নোটিশ পাঠিয়েছেন বাড়িটির মূল মালিক। শুধু তাই নয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পার্টি অফিস খালি না করা হলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুশিয়ারিও দেওয়া হয়েছে ওই নোটিশে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কার্যালয়টি নিয়ে মালিকপক্ষের হঠাৎ এই কড়া পদক্ষেপের ফলে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ওই অফিস খালি করা হবে নাকি এই নিয়ে আইনি লড়াই শুরু হবে, সেটাই এখন দেখার বিষয়।